April 13, 2026, 1:17 am
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

কানাডা কখনোই আমেরিকার অংশ হবে না : মার্ক কার্নি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, তার দেশ কখনোই আমেরিকার অংশ হবে না। গতকাল শুক্রবার দেশটির ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর তিনি এ কথা বলেন। অটোয়া থেকে এএফপি আজ একথা জানায়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংযুক্তির হুমকি প্রত্যাখ্যান করে অটোয়ার রিডো হলের বাইরে জাতির উদ্দেশে প্রথম দেয়া ভাষণে কার্নি বলেছেন, ‘আমরা কখনোই, কোনো আকারে বা আকৃতিতে যুক্তরাষ্ট্রের অংশ হব না। আমরা মৌলিকভাবে ভিন্ন একটি দেশ।’

ব্যাংক অব কানাডা ও ব্যাংক অব ইংল্যান্ডের সাবেক এই গভর্নর বলেছেন, আমেরিকার কাছ থেকে কানাডা সম্মান আশা করে। একইসাথে তিনি আশা করেছেন, তার সরকার ট্রাম্প প্রশাসনের সাথে ‘একসাথে কাজ করার’ উপায় খুঁজে বের করবে।

এক সপ্তাহেরও কম সময় আগে কার্নি সাবেক অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড, সাবেক সরকারি হাউস নেতা কারিনা গোল্ড ও সাবেক সংসদ সদস্য ফ্রাঙ্ক বেলিসকে ৮৫ দশমিক ৯ শতাংশ ভোটে পরাজিত করেছেন।

এরআগে কোনো নির্বাচনে জেতার অভিজ্ঞতা নেই তার এবং হাউস অফ কমন্সে তার কোনো আসন নেই, যা একজন প্রধানমন্ত্রী হিসেবে তাকে কানাডার ইতিহাসে বিরল করে তুলেছে। কারণ তিনি কোনো দিন রাজনীতিও করেননি।

গতকাল সকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ‘কানাডা অর্থনৈতিকভাবে আমেরিকার ৫১তম রাজ্য হলে দেশটির জন্য আরো ভালো হবে।’ তার এই মন্তব্য সম্পর্কে জানতে চাইলে কার্নি বলেছেন, ‘আপনি শুধু এটুকুই বলতে পারেন যে, এটা এক রকম পাগলামি ছাড়া আর কিছু নয়।’

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page