September 27, 2026, 10:39 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

কায়রোর বিমানবন্দরের লাগেজে ৭৩টি সাপ ; যাত্রী আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিমানবন্দরে সাপ পাচার করার সময় সাপভর্তি লাগেজসহ এক যাত্রীকে আটক করা হয়েছে।

গত মঙ্গলবার এমন অদ্ভুত ঘটনা ঘটে মিসরের রাজধানী কায়রোর আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানে এক মিসরীয়কে ৭৩টি সাপসহ গ্রেপ্তার করেন কাস্টমস কর্মকর্তারা।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, ওই যাত্রীর লাগেজ স্ক্যান করার সময় সন্দেহজনক কিছু শনাক্ত করেন কাস্টমসের কর্মকর্তারা। এরপর তাকে জিজ্ঞাসবাদ করা হয়। এক পর্যায়ে তিনি জানান, তার লাগেজের ভেতর সাপ রয়েছে। সেগুলো লিনেনের ব্যাগের ভেতর রেখেছিলেন তিনি। এছাড়া তার লাগেজে দু’টি কচ্ছপও পাওয়া যায়।

ওই যাত্রীর স্বীকারোক্তির পর প্রাণী ও বন বিভাগের কর্মকর্তাদের খবর দেওয়া হয়। তারা লাগেজ থেকে ৭৩টি সাপ উদ্ধার করেন। যেগুলো ১১টি আলাদা ব্যাগে রাখা ছিল। আর ওই ৭৩টি সাপের মধ্যে ৪৮টি আবার জীবিত ছিল। অপর একটি ব্যাগে দু’টি কচ্ছপ পাওয়া যায়।

এক কর্মকর্তা জানিয়েছে, এই বিষাক্ত সরীসৃপগুলো নিজের কাছে রাখা বা আমদানি করার কোনো বৈধ কাগজপত্র ওই ব্যক্তির কাছে ছিল না।  পরবর্তীতে কচ্ছপ ও সাপগুলোকে চিড়িয়াখানায় নিয়ে যাওয়া যায়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page