October 1, 2026, 2:47 pm
শিরোনামঃ
ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার ; অভিযানকে ‘নরকে ব্যয়বহুল অভিযান’ বললেন ট্রাম্প পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে ২২ জন নিহত দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

কারাগারে যেতে হলো বাইডেনের উপদেষ্টা পরিচয়দানকারী মিয়ান আরেফিকে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিএনপি কার্যালয়ে এসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দিয়ে সংবাদ সম্মেলন করা সেই মিয়ান আরেফির ঠাঁই হয়েছে কারাগারে। সোমবার দুপুরে তাকে পল্টন থানা হাজত থেকে আদালতে নেয় পুলিশ। আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।

পল্টন থানায় মহিউদ্দিন শিকদার নামের এক ব্যক্তি বাদী হয়ে আরেফিসহ তিনজনকে আসামি করে মামলা করেন। বাকি দুই আসামি হলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী ও বিএনপি নেতা মো. ইশরাক হোসেন।

এর আগে রবিবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরেফিকে আটক করে পুলিশ। পরে অপরের রূপ ধারণ ও মিথ্যা পরিচয় দিয়ে বিশ্বাস ভঙ্গ করার অভিযোগে আরেফিসহ দুজনকে আসামি করে মামলা হয়।

জানা যাচ্ছে, পাসপোর্ট অনুযায়ী মিয়ান আরেফির আসল নাম জাহিদুল ইসলাম মিয়া। তিনি বাংলাদেশি-আমেরিকান। তার পৈত্রিক বাড়ি পাবনায়। তবে সেখানে তার পরিবারের কেউ থাকেন না। আত্মীয়স্বজনও তেমন কেউ নেই।

গত শনিবার বিএনপির মহাসমাবেশ পণ্ড হওয়ার পর দলটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসে সংবাদ সম্মেলনে কথা বলেন মিয়ান আরেফি। নিজেকে পরিচয় দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

ওইদিনই নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে ‘বাইডেনের উপদেষ্টা’ কে এই ব্যক্তি? শিরোনামে খবর প্রকাশ করে ঢাকা টাইমস। তার পরিচয় নিয়ে প্রশ্ন তুলে প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসসহ কোন কোন ব্যক্তিকে তিনি (মিয়ান আরেফি) বার্তা পাঠিয়েছেন তার ফিরিস্তি দিচ্ছেন। তার পাশে ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইশরাক হোসেন ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী।

ওই রাতেই বিএনপি মহাসচিব বিবৃতি দিয়ে জানান, এই ব্যক্তির পরিচয়ের বিষয়ে তিনি কিছু জানেন না। ঢাকাস্থ মার্কিন দূতাবাস থেকেও বলা হয়, এই ব্যক্তি মার্কিন সরকারের কেউ নন।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page