August 13, 2026, 1:14 pm
শিরোনামঃ
বিনিয়োগ সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ও স্থানীয় সরকারে সালাহউদ্দিন আহমদ এনআইডিতে জন্মতারিখ ও নাম সংশোধনে নতুন নিয়ম মুন্সীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত মানবাধিকার ইস্যুতে ফ্রান্সের ভণ্ডামি বন্ধ করা উচিত : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানে চরম অপুষ্টির শিকার ৪০ লাখ শিশু মার্কিন ক্ষেপণাস্ত্র পেলেই রাশিয়ায় হামলা চালাবেন জেলেনস্কি ঝিনাইদহের মহেশপুরে করিমন-মোটরসাইকেলের সংঘর্ষে ১ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

কারামুক্ত শীর্ষ সন্ত্রাসীরা নজরদারিতে : ডিএমপি কমিশনার

অনলাইন সীমান্তবাণী ডস্কে : রাজনৈতিক পটপরিবর্তনের পর কারামুক্ত হওয়া শীর্ষ সন্ত্রাসীরা পুলিশের নজরদারিতে আছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মাইনুল হাসান।

তিনি বলেছেন, “এরকম যারা ইতোমধ্যে মুক্তি পেয়েছে, তারা দীর্ঘ সময় জেল খেটে আদালতের মাধ্যমে মুক্তি পেয়েছে। তারা আমাদের সার্ভিল্যান্সে আছেন।

“নতুন করে অপরাধে যুক্ত হলে- তাদের বিরুদ্ধে নতুন করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

রোববার পল্টন আউটার স্টেডিয়ামে এক ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী শেষে তিনি এ কথা বলেন।

গত ২৬ অগাস্ট ব্লগার রাজীব হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীম উদ্দিন রাহমানী জামিনে মুক্তি পান।

এছাড়া শেখ আসলাম ওরফে সুইডেন আসলাম, সানজিদুল ইসলাম ইমন ওরফে কলাবাগান ইমন, আব্বাস, টিটন, পিচ্চি হেলাল, ফ্রিডম রাসুর মতো শীর্ষ সন্ত্রাসীরা কারাগার থেকে মুক্ত হয়েছেন; যারা খুন, চাঁদাবাজি, ভাংচুর ও দখলবাজির অভিযোগে বিভিন্ন মামলায় দীর্ঘ বছর কারাগারে বন্দি ছিলেন।

ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর অনেক পুলিশ কর্মস্থলে ফেরেনি, তাদের বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, ‘এখনো যেসব পুলিশ সদস্য কর্মস্থলে যোগ দেয়নি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।’

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page