March 27, 2026, 5:43 am
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

কালুরঘাট ফেরিঘাতে টেম্পুর ধাক্কায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু  

বশির আলমামুন, চট্টগ্রাম :  চট্টগ্রামের কালুরঘাটে সিএনজিচালিত টেম্পুর ধাক্কায় ফাতেমা তুজ জোহরা (১৮) নামে এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার (২৯ এপ্রিল) সকাল ১০টায় বোয়ালখালী উপজেলার ফেরিঘাটের পূর্ব প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাতেমা তুজ জোহরা বোয়ালখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম কধুরখীল এলাকার মো. হাসানের মেয়ে। তিনি নগরীর হাজেরা তুজ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী নুরুল আলম বলেন, ‘কর্ণফুলী নদীর পশ্চিম প্রান্ত থেকে ছেড়ে আসা ফেরি থেকে তীরে ওঠার সময় বেইলি ব্রিজে একটি সিএনজিচালিত টেম্পু নিয়ন্ত্রণ হারিয়ে পেছন দিকে নেমে আসে। এ সময় ওই কলেজশিক্ষার্থী শিক্ষার্থীকে ধাক্কা দেয় টেম্পুটি। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. সঞ্জয় সেন বলেন, ‘ফাতেমা তুজ জোহরা নামে এক শিক্ষার্থীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছহাব উদ্দিন বলেন, ‘দুর্ঘটনায় একজন কলেজছাত্রী মারা গেছেন। দুর্ঘটনার জন্য দায়ী টেম্পুটি জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে চালককে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’####

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page