March 16, 2026, 2:43 pm
শিরোনামঃ
ইরানের সঙ্গে আলোচনা চলছে : ট্রাম্প আমার যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত : ইরানের পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধের ন্যাটোর সঙ্গে সম্পর্ক নেই : জার্মান সরকার মিত্ররা হরমুজ প্রণালী খুলতে সহায়তা না করলে ন্যাটোর ভবিষ্যৎ খুবই খারাপ : ট্রাম্প আগামী কাল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া পর্যালোচনা করছে সরকার : শিক্ষামন্ত্রী মুক্তিযুদ্ধ বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলো মির্জা আব্বাসকে
এইমাত্রপাওয়াঃ

কাস্টমস কমিশনারের ১০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ; দুদকের মামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  কাস্টমস, ভ্যালুয়েশন ও অডিট বিভাগের কমিশনার মোহাম্মদ এনামুল হকের বিরুদ্ধে ১০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (৩১ জুলাই)  দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক মাহবুবুল আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদকের উপপরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মোহাম্মদ এনামুল হকের বিরুদ্ধে আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ও জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত ৯ কোটি ৭৬ লাখ ৯৭ হাজার ১০৭ টাকার অভিযোগ আনা হয়েছে।

২০২২ সালের নভেম্বর থেকে তার সম্পদের অনুসন্ধানে নামে দুদক। এরপর ওই বছরের নভেম্বরের প্রথম সপ্তাহে তাকে জিজ্ঞাসাবাদ করে দুদক। তার বিরুদ্ধে শতকোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ছিল।

রাজধানীর রামপুরা ও আফতাব নগরসহ রাজধানীতে নামে-বেনামে জমি এবং ফ্ল্যাট এবং অবৈধভাবে লাখ লাখ টাকা পাচার করেছেন বলেও অভিযোগ রয়েছে।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page