November 2, 2026, 9:10 am
শিরোনামঃ
যশোরের কেশবপুরে মাঠের ধান ক্ষেত থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার মাগুরায় জাতীয় যুব দিবস অনুষ্ঠান ও আত্মকর্মী যুবদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী মেলা পোশাকশ্রমিকদের আন্দোলন সামলাতে জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে নরওয়েকে সহযোগিতার আহ্বান স্পিকারের ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয় : স্বরাষ্ট্রমন্ত্রী চার দিন বন্ধ থাকবে একটি এলএনজি টার্মিনাল ; সারা দেশে কমবে গ্যাসের সরবরাহ সিরাজগঞ্জে আত্মসমর্পণ করলেন তিন জেলার ৬৫ চরমপন্থী বরিশালে টিকটক নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর শ্বশুরবাড়িতে মিললো স্বামীর মরদেহ রংপুরে ৯ শিক্ষক মিলে পাস করাতে পারেননি কলেজের একমাত্র এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীকে ক্রিপ্টোকারেন্সিতে বৃহত্তম চুরি ; ৯০ শতাংশই উদ্ধারের দাবি বাইন্যান্সের
এইমাত্রপাওয়াঃ

কিছু অস্ত্রের জন্য ইউক্রেনকে মূল্য পরিশোধ করতে হবে : পেন্টাগন কর্মকর্তা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পশ্চিমা দেশগুলোর কাছ থেকে ইউক্রেন যে সমস্ত অস্ত্র পাচ্ছে তার জন্য শেষ পর্যন্ত কিয়েভকে কিছু অর্থ পরিশোধ করতে হবে। আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক মার্কিন সহকারী প্রতিরক্ষামন্ত্রী সেলেস্টে ওয়ালান্ডার গত মঙ্গলবার মার্কিন কংগ্রেসে এ কথা বলেছেন।

মার্কিন প্রতিনিধি পরিষদের অ্যাপ্রোপ্রিয়েশন্স কমিটির শুনানিতে ক্যালিফোর্নিয়ার রিপাবলিকান পার্টি থেকে নির্বাচিত কংগ্রেসম্যান মাইকেল গার্সিয়া বলেন, ইউক্রেনকে বিনামূল্যে অস্ত্র না দিয়ে বরং তার জন্য কিছু অর্থ নেয়া ভালো হবে। তা না হলে মার্কিন করদাতাদের জন্য সেটি অনেক বড় বোঝা হয়ে দাঁড়াবে।
রিপাবলিকান কংগ্রেসম্যানের এই বক্তব্যের জবাবে ওয়ালান্ডার বলেন, ইউক্রেন প্রকৃতপক্ষে প্রথম দিকে কিছু অস্ত্র নিজেরা কিনেছিল তবে তা মার্কিন অস্ত্র নির্মাণ কোম্পানিগুলোর জন্য অনেক বড় কিছু ছিল না। আসলে ইউক্রেনের এই মুহূর্তে বিশাল অর্থ খরচ করে অস্ত্র কেনার সামর্থ্য নেই তবে এটি ভালো প্রশ্ন যে, তাদের কাছে অর্থের বিনিময়ে অস্ত্র পাঠানো উচিত এবং তাদের নিজেদের সামরিক ব্যয় করার পরিকল্পনা নিতে হবে। এর পাশাপাশি আমেরিকা তার সাধ্যমত ইউক্রেনকে সমর্থন দিয়ে যাবে। গত বছরের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান চালানোর পর থেকে আমেরিকা এ পর্যন্ত ইউক্রেনকে প্রায় ৩২০০ কোটি ডলারের সামরিক সহায়তা দিয়েছে যার মধ্যে রয়েছে হাইমার্স ক্ষেপণাস্ত্র এবং এম-ওয়ান আব্রামস ট্যাং সহ বিভিন্ন ধরনের অস্ত্র ও সামরিক সরঞ্জাম রয়েছে। রাশিয়া বারবার সামরিক সহায়তা দেয়ার বিরুদ্ধে পশ্চিমা বিশ্বকে হুঁশিয়ার করেছে কিন্তু আমেরিকা তাতে কান দেয়নি। খুব সম্প্রতি প্রেসিডেন্ট বাইডেন বলেছেন- ইউক্রেনের যতদিন প্রয়োজন ততদিন সামরিক সহায়তা দেয়া অব্যহত রাখবে আমেরিকা।

 

 

 

আজকের বাংলা তারিখ

  • ২রা নভেম্বর, ২০২৬
  • ১৮ই কার্তিক, ১৪৩৩
  • ২১শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page