September 27, 2026, 11:04 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

কিম জং উনের সাথে সহযোগিতা আরও গভীর করার প্রতিশ্রুতি চীনের প্রেসিডেন্ট শি’র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রোববার তার উত্তর কোরিয়ার সমকক্ষ কিম জং উনকে বলেছেন, বেইজিং পিয়ংইয়ংয়ের সাথে ‘বন্ধুত্বপূর্ণ সহযোগিতা আরও গভীর করার’ প্রত্যাশা করছে। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার বার্ষিকী উপলক্ষে দুই নেতা বার্তা বিনিময় করেন।

চীন এবং উত্তর কোরিয়া ঐতিহ্যগত ভাবে সমাজতান্ত্রিক মিত্র এবং বেইজিং দীর্ঘদিন ধরে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন পিয়ংইয়ং সরকারকে গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করে আসছে।
উভয় দেশের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী উপলক্ষে শি এবং কিম রোববার অভিনন্দন বার্তা বিনিময় করেন।
বেইজিং থেকে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, বার্তায় শি বলেন, ‘কৌশলগত যোগাযোগ ও সমন্বয় জোরদার করতে, বন্ধুত্বপূর্ণ আদান-প্রদান ও সহযোগিতাকে গভীর করতে এবং ঐতিহ্যবাহী দ্বিপাক্ষিক বন্ধুত্বের একটি নতুন অধ্যায়ের সূচনা করতে চীন উত্তর কোরিয়ার সাথে কাজ করতে ইচ্ছুক।’
সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, ‘বেইজিং এবং পিয়ংইয়ং ‘আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে এগিয়ে নিতে এবং আন্তর্জাতিক ন্যায্যতা ও ন্যায়বিচার বজায় রাখতে ঘনিষ্ঠভাবে কাজ করেছে,’ তিনি যোগ করেন।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে যে কিম বলেছেন, ‘পিয়ংইয়ং উত্তর কোরিয়া এবং চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ এবং সহযোগিতামূলক সম্পর্ককে সুসংহত ও বিকাশের জন্য অব্যাহত ভাবে চেষ্টা করবে।’
কোভিড-১৯ মহামারী চলাকালীন কয়েক বছর ধরে আরোপিত সীমান্ত বিধিনিষেধের অবসানের পর থেকে চীন এবং উত্তর কোরিয়া কূটনীতির গতি বাড়িয়েছে।
বিশ্লেষকরা বলেছেন, পিয়ংইয়ং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে এবং তার সামরিক ও ক্ষয়িষ্ণু অর্থনীতির চাপ কাটিয়ে উঠতে চীনা সংস্থা এবং ব্যাংকগুলোর উপর অনেক বেশি নির্ভরশীল।
ইউক্রেনে প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের চলমান হামলা সমর্থন করে কিমের উত্তর কোরিয়া দেশটির প্রধান মিত্র রাশিয়ার কাছাকাছি আসায় সাম্প্রতিক মাসগুলোতে চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আপাতদৃষ্টিতে জটিল হয়ে উঠেছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page