October 27, 2026, 11:18 pm
শিরোনামঃ
দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স ; আইজিপির বক্তব্য ঠিক হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী তিন বছর পর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ করবে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী রংপুরে আল্লাহ ও কোরআন নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও পোস্টের অভিযোগে যুবক আটক সুনামগঞ্জে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত অরুণাচলে বিপুল সংখ্যক বাহিনী পাঠাচ্ছে ভারত তেহরানে ইরান-সৌদি-পাকিস্তান-তুরস্কের নিরাপত্তা বৈঠক ইসরায়েলের ভোটে ফিলিস্তিনের ভাগ্য বদলাবে না : অ্যামনেস্টি যশোরের শার্শায় মহাসড়কে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক যশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত ; আহত স্বামী
এইমাত্রপাওয়াঃ

কিয়েভে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। গত চার মাস ধরে রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ জোরদার করেছে ইউক্রেন। যদিও এতে সফলতা খুবই সামান্য বলা যায়। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আকস্মিক হামলা যায় রাশিয়া। তারপর থেকে এখন পর্যন্ত কিয়েভকে লাখ লাখ বিলিয়ন ডলার সহায়তা দিয়ে যাচ্ছে ওয়াশিংটন। ধারণা করা হচ্ছে, ইউক্রেনে দুদিনের সফরে নতুন আরও সহায়তার ঘোষণা দেবেন ব্লিঙ্কেন।

তার এই সফরের বিষয়ে নিশ্চিত করে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র দপ্তরের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ইউক্রেনের জন্য নতুন করে আরও এক বিলিয়ন ডলারের বেশি সহায়তা প্যাকেজ ঘোষণা করা হবে।

এই সফরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এদিকে সম্প্রতি রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সুইগু বলেছেন, তাদের সৈন্যদের বিরুদ্ধে পাল্টা হামলা শুরু পর ৬৬ হাজারের বেশি সেনা হারিয়েছে ইউক্রেন। একই সঙ্গে দেশটি সাত হাজারের বেশি অস্ত্র খুইয়েছে।

এর আগে ইউক্রেনীয় জেনারেলরা দাবি করেন যে, রাশিয়ার অভেদ্য প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দক্ষিণাঞ্চলে ইউক্রেনের সেনারা প্রবেশে করেছে। চলতি গ্রীষ্মের শুরুতেই রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করে ইউক্রেন। যদিও রাশিয়ার দখল থেকে তারা যেসব এলাকা উদ্ধার করেছে তার আয়তন খুব বেশি না। তবে সেসব এলাকা খুবই গুরুত্বপূর্ণ বলে দাবি করেন কর্মকর্তারা।

সে সময় ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীর উপদেষ্টা ইউরি শাক জানান, তাদের সৈন্যরা রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করেছেন। তিনি বলেন, এটা সত্যি। অল্প অল্প করে হলেও আমরা সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছি।

দক্ষিণাঞ্চলের যুদ্ধক্ষেত্রে দায়িত্বরত শীর্ষ জেনারেলদের একজন ওলেকসান্ডার তার্নাভাস্কি। তিনি ব্রিটেনভিত্তিক দ্য অবজারভার পত্রিকাকে বলেন, আমরা এখন রাশিয়ার প্রথম আর দ্বিতীয় প্রতিরক্ষা লাইনের ভেতরে আছি।

তার এ বক্তব্যের সঙ্গে মিল পাওয়া যায় হোয়াইট হাউজের মুখপাত্র জন কিরবির কথাতেও। শুক্রবার ওয়াশিংটনে তিনি সাংবাদিকদের বলেন, ইউক্রেনের সৈন্যরা দ্বিতীয় প্রতিরক্ষা ব্যবস্থায় বেশ সফলতা পেয়েছেন। দক্ষিণ ইউক্রেনে রাশিয়ার গড়ে তোলা দুর্ভেদ্য প্রতিরক্ষার বিরুদ্ধে কিয়েভ বাহিনী যে লড়াই চালাচ্ছে তাতে তারা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে অক্টোবর, ২০২৬
  • ১২ই কার্তিক, ১৪৩৩
  • ১৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page