September 20, 2026, 2:40 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৪৫০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে : পেন্টাগন যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
এইমাত্রপাওয়াঃ

কিয়েভে রাশিয়ার ড্রোন হামলা ; নয়া সামরিক সহায়তার ঘোষণা দিল ব্রিটেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভে আজ (সোমবার) সকালে ড্রোন হামলা চালানো হয়েছে।  কিয়েভ নগরীর সামরিক প্রশাসন এ কথা জানিয়েছে। কর্তৃপক্ষের জারি করা সতর্কতার বিষয়েও জনগণকে মনোযোগী হওয়ার কথা বলেছে।

সামরিক প্রশাসন বলেছে, শত্রুরা রাজধানীতে হামলা চালাচ্ছে। কিয়েভের আকাশসীমায় নয়টি মনুষ্যবিহীন বিমান বা ড্রোন ভূপাতিত করা হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে কিয়েভে ড্রোন হামলা বেড়েছে।

নগরীর বেসামরিক প্রশাসন গত মধ্যরাতে প্রথম বিমান সতর্কতা জারি করে যা তিন ঘণ্টারও বেশি স্থায়ী হয়। দ্বিতীয় সাইরেন বাজানো হয় ভোরে।

এদিকে, রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণের জন্য ইউক্রেনকে নতুন করে ৩০ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের সামরিক সহায়তার প্যাকেজ ঘোষণা করতে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। আজ সোমবার এক বিবৃতিতে তার দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, নতুন প্যাকেজে কয়েক লাখ রাউন্ড আর্টিলারির গোলা রয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি থেকে রুশ বাহিনীর বিশেষ অভিযান শুরুর পর থেকেই ধারাবাহিকভাবে কিয়েভকে সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে আসছে ব্রিটেনসহ পশ্চিমা দেশগুলো।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page