September 28, 2026, 7:18 pm
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

কিয়েভ শত্রুতা ও সন্ত্রাসী হামলা বন্ধ করলে ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধান সম্ভব : রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল গালুজিন বৃহস্পতিবার বলেছেন, কিয়েভ শত্রুতা এবং সন্ত্রাসী হামলা বন্ধ করলে ইউক্রেন সংঘাতের একটি শান্তিপূর্ণ সমাধান সম্ভব। খবর তাসের।
রাশিয়ার বার্তা সংস্থা তাস’কে দেওয়া এক সাক্ষাতকারে গালুজিন বলেন, ‘আমাদের পক্ষ থেকে আমরা আমাদের নীতিগত অবস্থান রেখেছি যে একটি ব্যাপক, টেকসই এবং ন্যায্য নিষ্পত্তি তখনই সম্ভব যখন কিয়েভ সরকার শত্রুতা এবং সন্ত্রাসী হামলা বন্ধ করবে।’
তিনি আরো বলেন, ‘এ যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের জন্য ইউক্রেনের পশ্চিমা মিত্র দেশগুলোকেও কিয়েভের বাহিনীকে অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে।’
রাশিয়ার কূটনীতিক বলেন, ‘এ সংঘাতের সমাধানে পৌঁছাতে ইউক্রেনের সার্বভৌমত্বের মূল ভিত্তি নিরপেক্ষতা, কোন জোটে যোগ না দেওয়া এবং পারমাণবিক অস্ত্র তৈরি না করা নিশ্চিত করতে হবে।’

 

আজকের বাংলা তারিখ



Our Like Page