October 12, 2026, 1:51 pm
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

কিশোরগঞ্জের ৬২ বিএনপির নেতা-কর্মী যোগ দিলেন জামায়াতে ইসলামীতে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কিশোরগঞ্জে আনুষ্ঠানিকভাবে দলবদল করলেন বিএনপির ৬২ নেতাকর্মী। এছাড়াও গণঅধিকার ও ছাত্র অধিকার পরিষদ থেকে আরও দুইজন তাদের দল ত্যাগ করে যোগ দিয়েছেন জামায়াতে ইসলামীতে।

শনিবার (৮ নভেম্বর) রাতে জেলার করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের ঝাউতলা বাজারে জামায়াত আয়োজিত এক অনুষ্ঠানে তাদেরকে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।

এসময় নবাগত সদস্যদের গলায় ফুলের মালা পড়িয়ে শুভেচ্ছা জানান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ–তাড়াইল) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক কর্নেল (অব.) ডা. জেহাদ খান।

বিএনপি থেকে জামায়াতে ইসলামীতে যোগদানকারী যুবদল নেতা আল হারুন বলেন, আমি দীর্ঘবছর যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। কিন্তু যে বিএনপিতে আমি কাজ করেছি, সেটি আর বর্তমান বিএনপি অনেক বদলে গিয়েছে। যেহেতু রাজনীতি করি, বিভিন্ন দল পর্যালোচনা করে দেখেছি-বাংলাদেশে একমাত্র ইনসাফভিত্তিক রাজনীতি করে জামায়াতে ইসলামী। তাই আমি জামায়াতে যোগ দিয়েছি। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের শিক্ষার্থীরা ভোট দিয়ে নেতৃত্বে এনেছে, এটাও আমাদের অনুপ্রাণিত করেছে।

বিএনপি থেকে যোগ দেয়া নতুন সদস্যদের ব্যাপারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ–তাড়াইল) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক কর্নেল (অব.) ডা. জেহাদ খান বলেন, বিএনপি ও গণঅধিকার পরিষদের যেসব নেতাকর্মী আজ জামায়াতে যোগ দিয়েছেন, তাদেরকে আমি স্বাগত জানাই। তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলে আমি মনে করি। আমরা সবাই মিলে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করবো। দেশে ন্যায় ও ইসলামভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার সংগ্রামে জনগণই আমাদের সবচেয়ে বড় শক্তি।

এ ব্যাপারে জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী জানান, আমি বিষয়টি জানি। আসলে যারা আমাদের দলের নীতি-আর্দশ ও লক্ষ্যতে একমত হয় এবং সেই মোতাবেক কাজ করার বিশ্বাস রাখেন, তারাই যোগ দিতে পারেন। তার মানে এই না, যে কেউ যোগ দিতে চাইলেই আমরা তাদের মেনে নেব। আমরা প্রথমেই তাদের যাচাই-বাছাই করবো, তারা কোন দল ত্যাগ করে আমাদের দলে আসতে চাচ্ছেন, তাদের ব্যাপারে যাবতীয় বিষয় যদি সঠিক থাকে, তাহলেই আমরা তাদেরকে দলে অর্ন্তভূক্ত করবো।

জানা যায়, বিএনপি ত্যাগ করে জামায়াতে যোগ দেয়া নেতাদের মধ্যে- করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়ন যুবদল নেতা আল হারুন, ইউনিয়ন বিএনপি নেতা বিল্লাল হোসেন, শফিকুল ইসলাম খোকন, ছানাউল্লাহ, আল আমিন, যুবদল নেতা হিমেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের মোট ৬২ জন নেতাকর্মী।

এছাড়া গণঅধিকার পরিষদের নেতা আব্দুল জব্বার ও করিমগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি শহিদুল ইসলাম জামায়াতে যোগ দেন।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুছলেহ উদ্দিন সুমন, উপজেলা আমির আবুল কাশেম ফজলুল হক, নায়েবে আমির মাওলানা জুবায়ের আহমদ, সেক্রেটারি নাজিম উদ্দিন, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি খাইরুল ইসলাম, জয়কা ইউনিয়ন আমির জহিরুল ইসলাম, নোয়াবাদ ইউনিয়ন আমির শেখ ফরিদ, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মুসাব্বিরসহ স্থানীয় নেতাকর্মীরা।

আজকের বাংলা তারিখ

  • ১২ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page