September 3, 2026, 8:57 pm
শিরোনামঃ
যশোরে হাসপাতালে তরুণীকে যৌন হয়রানির অভিযোগে যুবক আটক যশোর রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ ; সভাপতি রিটন ও সম্পাদক সাগর আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইডিবির ১ বিলিয়ন ডলার ; প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চুক্তি সই ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী টিআর ও কাবিখাসহ সব সরকারি বরাদ্দের হিসাব ‘গুনে গুনে’ নেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর নারায়ণগঞ্জে ২৬ মামলার আসামি ‘কালাই সবুজ’ আটক রাজবাড়ীতে পৃথক ঘটনায় ২ নারীর মরদেহ উদ্ধার ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া : ড্যানিশ গোয়েন্দা সংস্থা হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান
এইমাত্রপাওয়াঃ

কিশোরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৮ ডাকাত আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক কিশোরগঞ্জ জেলায় গতরাতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও তিনটি মোটরসাইকেলসহ ৮ ডাকাতকে আটক করেছে র‌্যাব।

বুধবার রাত পৌনে ১টার দিকে সদর উপজেলা চরমারিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা।

আটক ৮ডাকাত হচ্ছে -সদর উপজেলার লতিফাবাদ এলাকার মো. মতিউর রহমানের ছেলে মো. মেহেদী হাসান রবিন (২৮), গাইটাল এলাকার মো. হেলাল উদ্দিনের ছেলে রায়হান জামান একান্ত (২৭), একই এলাকার সাইফুল ইসলামের ছেলে ইমতিয়াজ জাহান আকাশ (২৯), একই এলাকার আ. মালেকের ছেলে মো. হাছান উদ্দিন (২০), একই এলাকার হেলাল উদ্দিনের ছেলে খায়রুল ইসলাম (২২), একই এলাকার রতন ভূইয়ার ছেলে মেহেদী হাসান (২৫), শোলাকিয়া ইদগা রোড এলাকার মৃত জামাল আকন্দের ছেলে রাগিব আবসার (২২) ও গাইটাল ডুবাইল এলাকার মোঃ বাচ্চু মিয়ার ছেলে মো. রাকিব (২৮)।

বৃহস্পতিবার  সাড়ে ১২টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কমান্ডার মো. আশরাফুল কবির।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কিশোরগঞ্জ সদর উপজেলার চরমারিয়া এলাকায় ৮ থেকে ৯ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করেছে। এমন খবরে র‌্যাবের একটি দল বুধবার রাত পৌনে ১টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে ৮জনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে একটি ষ্টীলের ধারালো তলোয়ার ও ডাকাতির কাজে ব্যবহৃত তিনটি মটরসাইকেল জব্দ করা হয়।

র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কমান্ডার মো. আশরাফুল কবির জানান, আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করার জন্য আসামী ও আলামত হস্তান্তর করা হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page