April 7, 2026, 5:06 pm
শিরোনামঃ
খাল খননে যশোরে সফরে প্রধানমন্ত্রী আল্টিমেটাম রাজপথে দেওয়া যায় সংসদে নয় : স্পিকার ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : জ্বালানি মন্ত্রী ভর্তুকি দিয়ে জ্বালানির চাপ সামাল দিতে কাজ করছে সরকার : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ রাজশাহীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার ফেনীতে সরকারি প্রাথমিকে মিডডে মিলে শিক্ষার্থীরা পেল পঁচা বনরুটি চীনে নতুন জ্বালানি ব্যবস্থার কথা ভাবছেন প্রেসিডেন্ট শি জিনপিং যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

কিশোরগঞ্জে দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়লেন সব হারানো যুবক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অনলাইন জুয়ায় আসক্ত হয়ে সব হারিয়েছেন। এখন ফিরেছে সুমতি। ছয় লিটার দুধ দিয়ে গোসল করে ঘোষণা দিয়েছেন, আর কখনো জুয়ায় আসক্ত হবেন না।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় এমন ঘোষণা দেন আল-আমিন (৩০) নামের এক যুবক। গোসলের সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আল-আমিন উপজেলার আচমিতা ইউনিয়নের অষ্টগড়িয়া গ্রামের সুলতান উদ্দিনের ছেলে। পেশায় তিনি পিকআপ চালক। পাশাপাশি দুটি টমটম ও দুটি পিকআপের মালিক ছিলেন। কিন্তু গত এক বছরে অনলাইনে জুয়ার ফাঁদে পড়ে প্রায় আট লাখ টাকা হারিয়েছেন। শুধু তাই নয়, জুয়ার নেশায় বিক্রি করে দিয়েছেন একটি টমটম ও একটি পিকআপ।

আল-আমিনের চাচা এখলাস মিয়া বলেন, ‌‘আল-আমিন আগে আমার সঙ্গে ব্যবসা করতো, পরিশ্রমী ছিল। পরে নিজের চেষ্টায় কয়েকটা গাড়ি কিনে সংসারও ভালোই চালাচ্ছিল। কিন্তু অনলাইন জুয়ায় আসক্ত হয়ে সবকিছু শেষ করে ফেলেছে। এখন সে আমাদের প্রতিশ্রুতি দিয়েছে, আর কখনো জুয়ার দিকে ফিরবে না। সেই শপথের অংশ হিসেবেই আজ দুধ দিয়ে গোসল করেছে।’

স্থানীয়দের সামনে আল-আমিন নিজেও বলেন, ‘জুয়া খেলে আমি নিঃস্ব হয়ে গেছি। এক বছরে প্রায় আট লাখ টাকা হারিয়েছি, দুইটা গাড়িও বিক্রি করতে হয়েছে। আমি সবার কাছে দোয়া চাই, যেন জীবনের বাকি সময় আর কোনোদিন এই আসক্তিতে না জড়াই।’

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page