September 28, 2026, 10:53 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

কিশোরগঞ্জে বজ্রপাতে এক কৃষক নিহত ; দু’জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরও দুই কৃষক।

সোমবার (২১ এপ্রিল) সকালে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরকাওনা মইষাকান্দা এলাকায় বৃষ্টির সাথে হঠাৎ বজ্রপাত শুরু হলে এ ঘটনা ঘটে।

নিহত আবু তাহের মিয়া (৪৮) মইষাকান্দা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। আহত দু’জনকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ‌্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাখাওয়াৎ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ সকালে আবু তাহের মিয়াসহ তিনজন কৃষক বাড়ির পাশে কৃষি জমিতে কাজ করতে যান। সকাল ৭টার দিকে বৃষ্টি শুরু হলে সেচ দেয়ার মেশিনের টিনের ঘরে তারা আশ্রয় নেন।

এ সময় বৃষ্টির পাশাপাশি বজ্রপাত হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাহের মিয়ার। এ ঘটনায় তার সাথে থাকা বাকি ২ জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে পাকুন্দিয়া স্বাস্থ‌্য কমপ্লেক্সে চিকিৎসার জন‌্য ভর্তি করেন।

নিহতের মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব‌্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।

আজকের বাংলা তারিখ



Our Like Page