September 28, 2026, 6:46 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

কিশোরগঞ্জে বসেছে মৌসুমি কসাইয়ের হাট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কিশোরগঞ্জে বসেছে মৌসুমি কসাইয়ের হাট। শনিবার (৭ জুন) ভোরে শহরের শহীদী মসজিদের সামনে শত শত মানুষ আসে ব্যতিক্রমী এ হাটে। সবার হাতে-ব্যাগে রয়েছে পশু জবাইয়ে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি।

হাটে আসা মৌসুমি কসাইদের সঙ্গে কথা বলে জানা গেছে, বছরের অন্যান্য দিনে তারা নিজ নিজ পেশায় নিযুক্ত থাকেন। তখন তাদের কেউ নির্মাণ শ্রমিক, কাঠমিস্ত্রি, রিকশাচালক, সবজি বিক্রি করেন। কেউ আবার ভ্যান চালান। দিনমজুর, হকারের কাজ করে জীবিকা নির্বাহ করেন অনেক। ঈদের দিনে তারা কসাইয়ের কাজ করেন বাড়তি ইনকামের আশায়। যারা কোরবানি দেবেন তারাও কিশোরগঞ্জ শহরের শহীদী মসজিদে সামনের এ হাটে আসেন কসাইদের খোঁজে। দর দাম করে চুক্তি করেন কসাইদের সঙ্গে। জবাই ও মাংস কাটাকাটি থেকে শুরু করে বণ্টনের চুক্তিতে তারা কাজ দিচ্ছেন।

শোলাকিয়া ঈদগাহ ময়দানের বিকল্প ইমাম হয়বতনগর এ ইউ কামিল মাদরাসার প্রভাষক মাওলানা জুবায়ের ইবনে আব্দুল হাই বলেন, ‘সমাজের পিছিয়ে পরা জনগোষ্ঠী ঈদের দিনের আনন্দকেও মাটি করে মানুষের সেবায় দিনটি বিলিয়ে দেন। তাদের শ্রমের যথাযথ মূল্য যাতে তারা পায় সেই দিকে আমাদের নজর রাখতে হবে। মজুরির সঙ্গে সঙ্গে তাদের কোরবানির গোশতের গরিবদের অংশ দেওয়া উচিত। মজুরির বদলে গোস্ত দেওয়া চলবে না।’

আজকের বাংলা তারিখ



Our Like Page