October 9, 2026, 6:19 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

কিশোরগঞ্জে মাছ ধরতে গিয়ে দুর্বৃত্তের হামলায় যুবক নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কিশোরগঞ্জের মিঠামইনে ঘোড়াউত্রা নদীতে গভীর রাতে মাছ ধরার সময় ছোট দুই ভাইকে বেঁধে রেখে বড় ভাই সাইদুর রহমানকে (৩৮) বল্লম দিয়ে খুঁচিয়ে হত্যা অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৬ মে) দিবাগত রাত আড়ইটার দিকে এই ঘটনা ঘটে। নিহত সাইদুর রহমান মিঠাইন গোপাদিঘী ইউনিয়নের ধলাই গ্রামের ফুল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সাইদুর রহমান ঘোড়াউত্রা নদীতে তার দুই ছোট ভাই আনিছুর ও আতাউরকে নিয়ে মাছ ধরছিলেন। এ সময় মুখোশ পরা চারজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি দেশীয় অস্ত্র বল্লম ও দা নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা প্রথমে ছোট দুই ভাই আনিছুর ও আতাউরকে মারধর করে হাত-পা বেঁধে ফেলে। এরপর বড় ভাই সাইদুর রহমানকে লক্ষ্য করে বল্লম দিয়ে উপর্যুপরি আঘাত করে নদীতে ফেলে দেয় এবং তিনি পানিতে ডুবে মারা যান। পরে স্বজনরা উদ্ধার করে তাকে মিঠামইন স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই আতাউরের অভিযোগ, ঘটনার কয়েকদিন আগে নদীতে জাল ফেলাকে কেন্দ্র করে মশুরিয়া গ্রামের এক ব্যক্তির সঙ্গে সাইদুরের কথা-কাটাকাটি হয়। সেই পূর্ব শত্রুতার জেরে এই হত্যার ঘটনা ঘটে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ-আল-শাফী জানান, রাত সাড়ে ৪টার দিকে সাইদুরকে হাসপাতালে আনা হয়। তার শরীরের ডান পাশে ফুসফুসের উপরের অংশে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। পরে বিষয়টি পুলিশকে অবহিত করা হয়।

মিঠামইন থানর ওসি লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page