September 3, 2026, 7:45 am
শিরোনামঃ
যশোরের বেনাপোল চেকপোষ্টে ভারতীয় নাগরিকের মৃত্যু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ : প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে জনগণকেন্দ্রিক সম্পর্ক নির্মাণে ভারত সরকার আগ্রহী প্রধানমন্ত্রী এখনও নির্যাতনের স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছেন : প্রেস সচিব প্রধানমন্ত্রী তারেক রহমান বুদ্ধিমান মানুষ, সফরের সিদ্ধান্ত তার ওপর: ভারতীয় হাইকমিশনার নোয়াখালীতে খেলাকে কেন্দ্র করে বিএনপি নেতাকে মারধরের অভিযোগ ; হাসপাতালে ভর্তি পাবনায় কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ আন্দোলনে শিক্ষক-কৃষকদের ওপর করা মামলা প্রত্যাহার করলেন ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ইরানে ১১ জন নিহত মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন : আইআরজিসি
এইমাত্রপাওয়াঃ

কিশোরগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ২ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চতুর্থ শ্রেণীর এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে হাছু মিয়া (৬০) ও মতি মিয়া (৫০) নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ এপ্রিল) রাতে তাদের উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, গত মঙ্গলবার দুপরে ওই শিশু বাড়ির পাশে গরু-ছাগলের জন্য ঘাস কাটতে যায়। এ সময় ইসমাঈলের সেচ মেশিনের পাশে গেলে আগে থেকে ধান কাটতে থাকা হাছু মিয়া শিশুটির পাশে যান এবং বিভিন্ন গল্প করতে থাকেন। একপর্যায়ে তিনি ধর্ষণের চেষ্টা চালান।

এসব দেখে পাশের জমিতে কাজ করতে থাকা মতি মিয়া এগিয়ে এলে হাছু মিয়া দৌড়ে পালিয়ে যান। পরে মতি মিয়াও শিশুটিকে ভয় দেখিয়ে ধর্ষণের চেষ্টা চালান এবং এসব ঘটনা কাউকে বললে প্রাণে মেরে ফেলার হুমকি দেন।

এদিকে শুক্রবার শিশুটি পুনরায় একই জায়গায় ঘাস কাটতে গেলে হাছু মিয়া (৬০) আবারও শিশুটির পিছু নেন। পরে ভয়ে বাড়িতে গিয়ে তার মায়ের কাছে সব ঘটনা বলে।

এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় শিশুটির মা বাদী হয়ে পাকুন্দিয়া থানায় অভিযোগ দায়ের করার পর রাতেই অভিযুক্ত হাছু মিয়া ও মতি মিয়াকে গ্রেপ্তার করা হয়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page