September 11, 2026, 4:35 am
শিরোনামঃ
ভারতে আটক ও সাজাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন ৪৭ বাংলাদেশি নাগরিক যশোরের আওয়ামী লীগ নেতা মোস্তফা ফরিদের উচ্চ আদালতে জামিন ; শ্যোন অ্যারেস্টের আবেদন ‘মাননীয়’ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই কার্যকর করছেন প্রধানমন্ত্রী সরকার সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে চায় : তথ্যমন্ত্রী ন্যায়বিচার ও রোহিঙ্গা প্রত্যাবাসন একসঙ্গে এগিয়ে নিতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিপুল অস্ত্রশস্ত্রসহ সুন্দরবনের ‘নানা ভাই বাহিনীর’ আত্মসমর্পণ ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ আটক মার্কিন ড্রোন ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান মক্কা জোট সম্প্রসারণের কোনো পরিকল্পনা নেই : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

কিশোরগঞ্জ পাগলা মসজিদের ওয়েব পোর্টাল উদ্বোধন ; দান করা যাবে অনলাইনে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দেশের অন্যতম আয়কারী ধর্মীয় প্রতিষ্ঠান কিশোরগঞ্জেরে ঐতিহ্যবাহী পাগলা মসজিদের দানবাক্সে প্রতিবারই পাওয়া যায় কয়েক কোটি টাকা। এছাড়াও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও বিদেশি মুদ্রা মিলে সেসব দানবাক্সে। এ বিষয়টিকে আরও সহজ ও প্রসারিত করার লক্ষ্যে প্রবাসী ও দূর-দূরান্তের দানকারীদের সুবিধার্থে অনলাইন ডোনেশনের ব্যবস্থা করেছে মসজিদ কর্তৃপক্ষ।

আজ শুক্রবার (৪ জুলাই) বেলা ১১টায় মসজিদ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইট ও অনলাইন ডোনেশনের উদ্বোধন করেছেন পাগলা মসজিদ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ফৌজিয়া খান।

এ সময় মসজিদ কমিটির অন্যান্য সদস্যসহ জেলার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ চলতিবছর এপ্রিল মাসে এ মসজিদের দান বাক্সে ৪ মাস ১২ দিনে পাওয়া গিয়েছিল রেকর্ড ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা। এছাড়াও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও বিদেশি মুদ্রা।

পাগলা মসজিদে মানত করলে মনের আশা পূর্ণ হয়। এমন ধারণা থেকে ধর্ম-বর্ণ নির্বিশেষে অসংখ্য মানুষ এ মসজিদে দান করে থাকেন। গত কয়েক বছর ধরে দিন দিন বাড়ছে দানের টাকার পরিমাণ।

দানের অর্থ দিয়ে মসজিদের স্থানে আন্তর্জাতিক মানের কমপ্লেক্স বানানোর কাজে ব্যয় হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page