April 6, 2026, 12:12 am
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

কুড়িগ্রামে অতিরিক্ত গরমে শ্বাসকষ্ট নিয়ে দুই শিক্ষার্থী হাসপাতালে ভর্তি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুড়িগ্রামের ফুলবাড়ী উত্তর রাবাইতারি উচ্চ বিদ্যালয়ে ইংরেজি বিষয়ের পরীক্ষা চলাকালে অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে শ্বাসকষ্ট নিয়ে দুই শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছে। বুধবার (৭ জুন) দুপুরে উপজেলার ফুলবাড়ী উপজেলার উত্তর রাবাইতারি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

অসুস্থ দুই শিক্ষার্থী হচ্ছে- মো. হাসান আলী ও মোছা. হেলেনা। তারা নবম শ্রেণির শিক্ষার্থী। তাদের দুজনের বাড়ি উত্তর রাবাইতারি বটতলা গ্রামে।

ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক সফিকুল ইসলাম সফিক জানান, বুধবার নবম শ্রেণির ইংরেজি পরীক্ষা চলছিল। কিছু সময় পর বিদ্যুৎ চলে যায়। এতে ওই পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে হেলেনার শ্বাসকষ্ট শুরু হয়। এ সময় তাকে পরীক্ষার হল থেকে অফিস কক্ষে নিয়ে এসে সেবা দেওয়া হয়। পরে সে আরও বেশি অসুস্থ হলে তাকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর কিছুক্ষণ পর একই শ্রেণির আরেক শিক্ষার্থী হাসান আলীর শ্বাসকষ্ট দেখা দেয়। পরে তার পরিবারের লোকজন তাকেও নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে তাদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

বর্তমানে তাদেন দুজনের শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক মোহাম্মদ ইফতেখার উল ইসলাম। তিনি জানান, অতিরিক্ত গরমের পাশাপাশি পরীক্ষার চাপ থাকায় মানসিক ও শারীরিকভাবে তারা অসুস্থ হয়ে পড়ে। আমরা সার্বক্ষণিক তাদের খোঁজ রাখছি।

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page