October 9, 2026, 6:59 am
শিরোনামঃ
যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে সরকারি চাকরির অভিযোগ জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ : পানিসম্পদ মন্ত্রী মৌলভীবাজারে এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি নোয়াখালীতে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার  লেবাননের হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি ইয়েমেন হুথিদের পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন : পাকিস্তান সেনাবাহিনী
এইমাত্রপাওয়াঃ

কুড়িগ্রামে জমি রেজিষ্ট্রী করে না দেওয়ায় বাবাকে বাড়ি থেকে বের করে দিল ছেলেরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় জমি রেজিষ্ট্রী করে না দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধ বাবাকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১০ আগস্ট) উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ভুক্তভোগী রজব আলী (৮০) আইনের সহায়তা নিতে নাগেশ্বরী থানায় লিখিত অভিযোগ করেছেন। তিনি নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের চেয়ারম্যানপাড়া এলাকার বাসিন্দা।

শনিবার  (১২ আগস্ট) নাগেশ্বরী থানায় ছেলেদের বিরুদ্ধে অভিযোগ দেন রজব আলী। অভিযোগে তিনি উল্লেখ করেন, তার ছেলে আনোয়ার হোসেন ও রফিকুল ইসলামকে জমি লিখে না দেওয়ার কারণে নির্যাতন করে তাকে বাড়ি থেকে বের করে দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছেলে আনোয়ার হোসেন ও রফিকুল ইসলাম মিলে বাবা রজব আলীকে মেরে বাড়ি থেকে বের করে দেন। পরে বৃদ্ধ রজব আলী কোনো উপায় না পেয়ে ন্যায় বিচারের আশায় নাগেশ্বরী থানায় অভিযোগ করেন।

ঘটনার বিষয়ে বেরুবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলায়মান আলী বলেন, বিষয়টি আমাকে জানানো হয়নি। তবে নিঃসন্দেহে বৃদ্ধের ছেলেরা জঘন্য একটা কাজ করেছে। তাদের সঠিক বিচার হওয়া উচিত।

এ ব্যাপারে নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, বৃদ্ধকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page