October 11, 2026, 9:22 pm
শিরোনামঃ
কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক জোট ও সমন্বিত কূটনীতিতে জোর দিচ্ছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয় : হাইকোর্ট মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনে নির্দেশ ; সাহায্য করবে সরকার যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জন নিহত নারায়ণগঞ্জে বস্তাবন্দি অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার মার্কিন হুমকির মধ্যে অস্ত্রভাণ্ডার পুনর্গঠন করছে ইরান ; ক্ষেপণাস্ত্র দিচ্ছে রাশিয়া প্রশান্ত মহাসাগরের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখার প্রস্তাব করলেন ডোনাল্ড ট্রাম্প লড়াই চলবে ; মোদি সরকারের পতন শিগগিরই : ককরোচ জনতা পার্টি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

কুড়িগ্রামে দিনমজুরের দেহ তল্লাশিতে পাওয়া গেল পৌনে ৮ লাখ ভারতীয় রুপি !

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় প্রায় পৌনে ৮ লাখ ভারতীয় রুপিসহ দুই বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। বুধবার (১৪ জুন) বিকালে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের বিন্নাবাড়ি থেকে গাগলাগামী সড়ক থেকে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে তাদের আদালতে পাঠায় পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন- ফুলবাড়ী উপজেলার অনন্তপুর ভেল্লীরতল গ্রামের আব্দুর সাত্তার (৩৮) এবং একই উপজেলার আজোয়াটারী ছড়ার পাড় গ্রামের রসুল আলী (৪৮)। তারা পেশায় দিনমজুর বলে জানায় পুলিশ।

নাগেশ্বরী থানার ওসি আশিকুর রহমান জানান, বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানাধীন সন্তোষপুর ইউনিয়নের বিন্নাবাড়ি থেকে গাগলাগামী সড়কে সাত্তার ও রসুলকে মোটরসাইকেলসহ আটক করে পুলিশ। এ সময় তাদের দেহ তল্লাশি করে কোমরে বিশেষ ব্যবস্থায় রাখা ৭ লাখ ৮৬ হাজার ৫০০ ভারতীয় রুপি উদ্ধার করা হয়। এসব রুপির বৈধ কোনও কাগজপত্র দেখাতে না পারায় তাদের আটক করে থানায় নেওয়া হয়। পেশায় দিনমজুর হয়েও এসব রুপি তারা কেন এবং কোথায় নিয়ে যাচ্ছিলেন তা তদন্ত করছে পুলিশ।

ওসি আরও জানান, দুই জনের বিরুদ্ধে ১৯৪৭ সালের বৈদেশিক মুদ্রা আইনে মামলা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১২ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page