November 27, 2026, 7:57 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক যশোরের ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক জহরুল আটক যশোরের কেশবপুরে নাশকতা মামলায় ৩ জন আটক মাগুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ঐক্যবদ্ধ থাকলেও বাইরে ষড়যন্ত্র চলছে : পানিসম্পদমন্ত্রী মাদারীপুরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ; গোলাগুলি-ককটেল বিস্ফোরণে ১ জন নিহত গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

কুড়িগ্রামে বন্যায় পানিবন্দী ৬২ হাজার ৮৮০ মানুষ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুড়িগ্রাম জেলার ৬২ হাজার ৮৮০ মানুষ বন্যা কবলিত হয়ে পড়েছে। নদী ভাঙনের শিকার হয়েছে ১ হাজার ৬৬৫টি পরিবার।

সার্বিক বন্যা পরিস্থিতিতে দেখা গেছে, কয়েকটি নদ-নদীর পানি সামান্য কমলেও এখনও ধরলা ও দুধকুমারের পানি বইছে বিপৎসীমার উপর দিয়ে। তিস্তা ও ব্রহ্মপুত্রের পানিও বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে।
জেলা প্রশাসনের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ সুত্রে জানা গেছে, জেলার ৪৫টি ইউনিয়নের ১৮৫টি গ্রামের ১৫ হাজার ৭২০টি পরিবারের ৬২ হাজার ৮৮০ মানুষ বন্যা কবলিত হয়ে পড়েছে। এরমধ্যে নদী ভাঙনের শিকার হয়েছে ১ হাজার ৬৬৫টি পরিবার।
জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানান, ইতিমধ্যে ২২৫ টন চাল, ৮ লাখ ৫০ হাজার টাকা ও ৩০০ প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেয়া হয়েছে। যা বিতরণ শুরু হয়েছে।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, আগামী ১৭ জুলাই পর্যন্ত ব্রহ্মপুত্রের পানি বাড়ার সম্ভাবনা রয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page