October 8, 2026, 1:33 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির উন্নতি: ধরলা ও দুধকুমারের পানি বিপদসীমার নিচে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নদ-নদীর পানি কমতে থাকায় কুড়িগ্রামের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। ধরলা ও দুধকুমারের পানি নেমে গেছে বিপৎসীমার নিচে। তবে সবকটি নদ-নদীর পানি বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে।
ফলে নদী তীরবর্তী এলাকা ও  চরাঞ্চলের নিচু এলাকার অনেক ঘরবাড়ি এখনও নিমজ্জিত রয়েছে। কারো-কারো বাড়িঘর থেকে পানি নেমে গেলেও বসবাসের উপযোগী হয়নি। দেখা দিয়েছে রান্না করা খাবার, বিশুদ্ধ পানি, গবাদীপশুর খাদ্য সংকট। চারটি আশ্রয় কেন্দ্রে ৫২টি পরিবার আশ্রয় নিয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, রোববার পর্যন্ত জেলার ৪৫টি ইউনিয়নের ১৮৫টি গ্রামের ১৮ হাজার পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ১ হাজার ৪০০ হেক্টর জমির বীজতলা, সবজি, কলা ও পাট ক্ষেতের ক্ষতি হয়েছে। ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও ২৮টি প্রাথমিক বিদ্যালয় প্লাবিত হওয়ায় পাঠদান বন্ধ অথবা সীমিত করা হয়েছে।
কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানান, এখন পর্যন্ত ৩৬৩ টন চাল ও ৮ লাখ ৫০ হাজার টাকা উপজেলা পর্যায়ে বরাদ্দ দেয়া হয়েছে। রোববার পর্যন্ত ২ হাজার ২০০ পরিবারকে ত্রাণ সহায়তা দেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।



Our Like Page