September 23, 2026, 4:18 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স যুদ্ধের মধ্যেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা
এইমাত্রপাওয়াঃ

কুদস ফোর্সের কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ইরানি কুদস ফোর্সের ‘প্যালেস্টানিয়ান কর্পস’–এর কমান্ডার সাঈদ ইজাদিকে হত্যার দাবি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। কোম শহরে একটি আবাসিক ভবনে শনিবার সকালে চালানো হামলায় ইজাদি নিহত হয়েছেন বলে জানান কাৎজ। খবর আল–জাজিরার।
কাৎজ দাবি করেন, ইজাদি ৭ অক্টোবরের হামাসের হামলার আগে সংগঠনটিকে অর্থ ও অস্ত্র সরবরাহ করতেন।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ‘তার (ইজাদি) হত্যাকাণ্ড ইসরায়েলি গোয়েন্দা ও বিমান বাহিনীর একটি বড় সাফল্য। নিহত ও অপহৃতদের জন্য এটি ন্যায়বিচার। ইসরায়েলের দীর্ঘ হাত সব শত্রুর কাছে পৌঁছে যাবে।’

এর আগে কুম শহরে ইসরায়েলি বিমান হামলায় ১৬ বছর বয়সি এক কিশোর নিহত হওয়ার খবর প্রকাশ করেছিল আল জাজিরা। ওই হামলায় আরও দুজন আহত হন। তবে সাঈদ ইজাদি ও ওই কিশোর একই হামলায় নিহত হয়েছেন কি না, তা এখনো স্পষ্ট নয়।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, নিহত কিশোরের সঙ্গে ওই হামলার লক্ষ্যবস্তু সম্পর্কিত কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো দেয়নি তেহরান। ইসরায়েলি পক্ষ থেকে দাবি করা হলেও ইরান আনুষ্ঠানিকভাবে ইজাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page