April 2, 2026, 11:26 am
শিরোনামঃ
সংযুক্ত আরব আমিরাতে প্রতি প্রধানমন্ত্রীর সংহতি বার্তা হাম প্রতিরোধে সরকার পুরোপুরি প্রস্তুত : স্বাস্থ্য মন্ত্রী জুনের মধ্যে বাংলা কিউআর চালু না করলে জরিমানা শেখ হাসিনার থেকে কোনো চিঠি পায়নি প্রসিকিউশন : চিফ প্রসিকিউটর অবৈধ মজুতের ৩ লাখ ৭২ হাজার লিটার তেল উদ্ধার ঝিনাইদহের মহেশপুরের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেনের মতবিনিময় জামালপুরে ছেলের শ্বশুরবাড়ির স্বজনদের মারধরে বাবা নিহত ; ৬ জন আটক ময়মনসিংহে চার বছরের শিশু হত্যার অভিযোগ পিতা আটক পাকিস্তানিদের জন্য ‘অন অ্যারাইভাল’ ভিসা স্থগিত করলো কাতার ইরান যুদ্ধে না জড়ানোর ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

কুমিল্লায় ডাকাতির পর গৃহবধূকে খুনের মামলায় ৬ আসামির যাবজ্জীবন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুমিল্লায় ডাকাতির পর গৃহবধূকে হত্যার দায়ে ৬ আসামির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। সেই সঙ্গে প্রত্যেক আসামিকে দশ হাজার টাকা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

বুধবার (৩০ নভেম্বর) বেলা ১২টায় কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মো. জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন কুমিল্লার দাউদকান্দির বড়সাতপাড়া গ্রামের কাউছার ওরফে অপূর্ব, মুরাদনগর উপজেলার বরইয়া কুড়ি গ্রামের জাহাঙ্গীর আলম, দাউদকান্দি সাতপাড়া গ্রামের শফিকুল বাসার,  একই গ্রামের আক্তার হোসেন, লালচান স্বর্ণকার ও দেবিদ্বার উপজেলার ভানি গ্রামের মহসিন।

রায় ঘোষণার সময় কাউছার ছাড়া সব আসামি উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. জাকির হোসেন জানান, আসামিরা ২০০৭ সালের ১৯ জানুয়ারি রাতে দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জে ডাকাতি করতে গিয়ে গৃহবধূ শাহনাজ বেগমকে খুন করেন। ঘটনার দিন গৃহবধূর স্বামী ব্যবসার কাজে ঢাকায় ছিলেন। এ ঘটনায় নিহতের বাবা সৈয়দ আহমেদ বাদী হয়ে দাউদকান্দি থানায় হত্যা ও ডাকাতির মামলা দায়ের করেন।

কুমিল্লা কোর্ট পুলিশের পরিদর্শক মুজিবুর রহমান বলেন, রায় ঘোষণার পর আসামিদের কারাগারে প্রেরণ করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page