April 11, 2026, 10:19 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৫ আসামী আটক আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায়
এইমাত্রপাওয়াঃ

কুমিল্লায় দুই নাবালক ভাইকে হত্যার দায়ে সৎভাইয়ের ফাঁসির আদেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুমিল্লার সদর দক্ষিণে দুই নাবালক সৎ ভাইকে হত্যার দায়ে সৎভাই সফিউল ইসলাম ছোটনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত।

সোমবার (২৭ মার্চ) এ রায় দেন কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রাজজ ৫নং আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন। যার এসটি মামলা নং-২০২৩/২০১৬।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২৭ ফেব্রুয়ারি আসামি মোঃ আল সফিউল ইসলাম ছোটন ঘরে ঢুতে দুই সৎ ভাই মেহেদী হাসান জয় (৮) ও মেজবাউল হক মনি (৬)কে বালিশ চাপা দিয়া শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়।

এ ব্যাপারে আসামির সৎ মা রেখা বেগম বাদী হয়ে ছোটন (২৩)কে আসামি করে কুমিল্লা সদর দক্ষিণ থানায় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় এজাহার দায়ের করেন।

এ মামলায় ২০১৬ সালের ১ মার্চ থানাপুলিশ আসামিকে গ্রেফতার করলে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ আজিজুল হক ঘটনার তদন্তপূর্বক আসামির বিরুদ্ধে ওই বছরের ৩০ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিজ্ঞ আদালত দণ্ডবিধির ৩০২ ধারায় আসামির বিরুদ্ধে চার্জগঠন করেন।

পরবর্তীতে ২০ সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্ক শুনানীতে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ড ও দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন বিজ্ঞ আদালত।

দণ্ডপ্রাপ্ত আসামি আল শফিউল ইসলাম প্রকাশ ছোটন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ রসুলপুর গ্রামের আবুল কালাম প্রকাশ আবুলের ছেলে।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি অ্যাডভোকেট নজরুল ইসলাম এবং আসামির পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোঃ কাইমুল হক রিংকু।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page