April 10, 2026, 11:52 pm
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

কুমিল্লার দাউদকান্দিতে বৃদ্ধা মাকে নির্যাতন করল ছেলে ; শাস্তি দাবী

বৃদ্ধা মাকে নির্যাতনের দৃশ্য

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুমিল্লার দাউদকান্দি উপজেলা মালিগাঁও ইউনিয়নের বায়নাগর গ্রামে সত্তরোর্ধ্ব এক বৃদ্ধা মাকে নির্যাতনের ঘটনা ঘটছে। ভুক্তভোগী মাজেদা বেগম উপজেলার বায়নাগর গ্রামের জীবন শিকদারের স্ত্রী।

বুধবার (২৫ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মনির শিকদার নামের এক যুবক তার মা মাজেদা বেগমকে নির্যাতনের একটি ভিডিও ছড়িয়ে পড়ে।

দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো. মহিনুল হাসান আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে ঘটনাস্থলে যান। এ সময় প্রশাসনের কর্মকর্তার উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে পালিয়ে যান মাকে নির্যাতনকারী ছেলে মনির শিকদার।

পরে স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যম ব্যক্তিবর্গের উপস্থিতিতে বদ্ধাকে তার ছেলের স্ত্রীর জিম্মায় বুঝিয়ে দেন উপজেলা নির্বাহী অফিসার। স্থানীয় ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমেদ ও ইউপি মেম্বারকে নির্দেশ দেন বয়োবৃদ্ধার খোঁজখবর রাখতে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মহিনুল হাসান বলেন, ‘উপজেলার বায়নগর গ্রামে বয়োবৃদ্ধাকে নির্যাতনের খবর পেয়ে আমি সরজমিনে ঘটনাস্থলে যাই, সেখানে গিয়ে নির্যাতনকারীকে পাওয়া যায়নি। যাওয়ার আগেই সে পালিয়ে যায়। স্থানীয় জনপ্রতিনিধের সঙ্গে কথা বলেছি, বয়োবৃদ্ধার খোঁজখবর নিতে ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যকে নির্দেশ দিয়েছি।’

তিনি বলেন, ‘ভুক্তভোগীকে আপাতত তার ছেলের স্ত্রীর জিম্মায় দেখাশোনা করার দায়িত্ব দিয়েছি। ভুক্তভোগীকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। বৃদ্ধা মাকে নির্যাতনকারী মনির শিকদারকে ৫ দিনের মধ্যে উপজেলা প্রশাসনে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছি।’

এলাকাবাসী জানান, মনির শিকদার প্রায়ই তার বৃদ্ধ মাকে এভাবে শারীরিক নির্যাতন করে আসছে। নির্যাতনের ব্যাপারে তার ভয়ে বাড়ির ও এলাকার লোকজন মুখ খোলার সাহস পায়নি। এলাকাবাসী বৃদ্ধ মাকে নির্যাতনকারী মনির শিকদারের শাস্তির দাবি জানান।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page