October 13, 2026, 7:20 pm
শিরোনামঃ
যশোরের বেনাপোলে আওয়ামী লীগ নেতা খোকন আটক যশোরের বেনাপোলে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য সরবরাহের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা সনি জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি যশোরের বেনাপোল বন্দরের আধুনিকায়নে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি : রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করা হবে : আইনমন্ত্রী লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে : গণপূর্ত মন্ত্রী প্রধান শিক্ষকের পুনর্বহাল নিয়ে সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ ১৩ জন আহত কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

কুমিল্লার দাউদকান্দিতে শিক্ষককে প্রকাশ্যে মারধর

বাঁ থেকে হামলাএ শিকার শিক্ষক আবদুর রহমান ঢালী এবং হামলাকারী রনি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুর রহমান ঢালীকে বখাটে ইভটিজিংকারীরা মারধর করেছে। আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার গৌরীপুর বাজারে এই ঘটনা ঘটে।

শিক্ষক আবদুর রহমান ঢালী জানান, সকাল থেকেই বিদ্যালয়ের সামনে বখাটেদের আনাগোনা লক্ষ্যকরি। শহীদ দিবস উদযাপন শেষে বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর দুইজন মেয়ে শিক্ষার্থী গেট থেকে বের হলে কয়েকজন বখাটে সন্দেহজনক আচরণ লক্ষ্য করি। পরে আমি নিজে শিক্ষার্থীদের অটোরিক্সায় উঠিয়ে দেই। তাদেরকে বিদায় দিয়ে বাজারে প্রবেশ করতেই পেছন থেকে ইভটিজিংকারী বখাটে রনি কয়েকজনকে সাথে নিয়ে আমার উপর অতর্কিত হামলা করে কিল ঘুষি মারে। পরে, কয়েকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। আমি পুলিশ, ইউএনওকে বিষয়টি অবগত করি।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আমিনুল ইসলাম বলেন, আমাদেরকে জানালে তাৎক্ষনিক পুলিশ পাঠাই। হামলাকারী বখাটে রনি গৌরীপুর ইউনিয়নের হাটচান্দিনা গ্রামে ভাড়া বাসায় থাকে। গ্রেফতারে অভিযান চলছে।

হামলাকারী বখাটে রনি গৌরীপুর ইউনিয়নের হাটচান্দিনা গ্রামে ভাড়া বাসায় থাকে বলে জানিয়েছে পুলিশ।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো. জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়েছি। হামলাকারীকে ধরতে পুলিশ কাজ করছে।

আজকের বাংলা তারিখ

  • ১৪ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page