February 27, 2026, 7:57 am
শিরোনামঃ
মব আতঙ্কে সরকারি বাসভবন ছাড়তে চাচ্ছেন না সাবেক উপদেষ্টারা নড়াইলের নড়াগাতীতে ‘নড়াগাতী মডেল প্রেসক্লাব’-এর আত্মপ্রকাশ বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড দলকে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভার কমিটি পুনর্গঠন করে গেজেট প্রকাশ ঝিনাইদহের কালীগঞ্জে সেপটিক ট্যাংক থেকে ৪ বছর বয়সী শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার মাদারীপুরে গৃহবধূ হত্যা অভিযোগে স্বামী আটক ফেনীতে তাঁতি দল কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ যুক্তরাষ্ট্রের ইন্ধনে ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবারও‌ আন্দোলন ট্রাম্পের হামলার হুমকির মুখেই তৃতীয় দফার আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান
এইমাত্রপাওয়াঃ

কুমিল্লার মনোহরগঞ্জে আবু সাঈদ মিয়ার উদ্যােগে হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার ভিত্তি প্রস্তর

রবিউল হোসাইন সবুজ, কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউপির দুর্গাপুর গ্রামে আবু সাঈদ মিয়ার উদ্যোগে মিয়াবাড়ি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

শুক্রবার (২৩শে ডিসেম্বর) বাদ জুমায় মিয়াবাড়ির হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা ভিত্তি প্রস্তর স্থাপন উদ্ধোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মাদ্রাসার প্রতিষ্ঠাতা: আবু সাঈদ মিয়ার পুত্র সালাউদ্দিন আহমেদ শাকিন,  জমিনদাতা: মোঃ আবদুল মোতালেব শিবলী এবং জামাল উদ্দিন মিয়ার উপস্থিতিতে।এসময় উপস্থিত ছিলেন,সফিউল আজম বাহার সভাপতি মিয়াবাড়ি উন্নয়ন কমিটি, গোলাম মাওলা দুলাল সাধারণ সম্পাদক মিয়াবাড়ি উন্নয়ন কমিটি, আরো উপস্থিত ছিলেন মাদ্রাসা উন্নয়ন কমিটির মোজাম্মেল, সাজ্জাদ, রিপন  মানিক প্রমুখ। ভিত্তি স্থাপন অনুষ্ঠানের মোনাজাত পরিচালনা করেন, মিয়াবাড়ি জামে মসজিদের খতিব মোঃ মাওলানা একরাম হোসেন।

এ ভিত্তি স্থাপন শেষে রাস্তার পাশে পথচারীদের জন্য পানি পানের বিশুদ্ধ পানির ট্যাপ স্থাপন করেন।

এ সময় প্রধান অতিথি বলেন,মাদ্রাসায় শিক্ষার্থীদের থাকার জন্য আবাসিক ব্যবস্থা করা হবে। অনাবাসিক থেকেও শিক্ষার্থীরা লেখাপড়া করতে পারবে। এলাকায় দ্বীনি এবং আধুনিক শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার জন্য এ প্রতিষ্ঠান তৈরি করার পরিকল্পনা করা হয়েছে। এখান থেকে শিক্ষার্থীরা যাতে লেখাপড়া করে একজন দ্বীনদার ও ইমানদার লোক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে সে লক্ষ্যেই আমাদের যাত্রা। এতে মিয়াবাড়ির পরিবারবর্গসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page