November 28, 2026, 2:51 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

কুমিল্লার যুবলীগ নেতা জামাল হত্যায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার আশ্বাস দিলেন পুলিশ সুপার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পশ্চিম বাজার ঈদগাঁ এলাকায় চাঞ্চল্যকর যুবলীগ নেতা জামাল হোসেন হত্যা ঘটনার তদন্ত কাজ সর্বোচ্চ পেশাদারিত্ব ও দক্ষতা দিয়ে দ্রুত সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান৷ এসময় আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন৷

সোমবার (১ মে) সন্ধ্যা পৌনে ৭টায় ঘটনাস্থল গৌরীপুর পশ্চিম বাজার ঈদগাঁ এলাকা পরিদর্শন শেষে ইলেকন্ট্রনিক্স ও প্রিন্ট্র মিডিয়ার সাংবাদিকদের বলেন,হত্যাকান্ডের সাথে যারাই  জড়িত তাদের অচিরেই শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তিনি৷

হত্যার রহস্য উদঘাটনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে পুলিশ সুপার বলেন, আমাদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও দক্ষতা দিয়ে এ মামলাটির দ্রুত তদন্ত করবো। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিও মাধ্যমে এ মামলার তদন্ত সাপেক্ষে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে তাদের প্রত্যেককে অভিযুক্ত করে আমরা দ্রুত বিচারের আওতায় আনবো। আর এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার্থে পুলিশকে সহযোগিতা করা এবং এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহবান জানান তিনি।

তিনি আরো বলেন, ঘটনার পর থেকেই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। রহস্য উদঘাটনে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. আফজাল হোসেন,পুলিশ সুপার (সিআইডি) জাকির হোসেন, র‌্যাব-১১ সিপিসি-২ (কুমিল্লা) উপ-পরিচালক মেজর মোহাম্মদ শাকিব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সিআইডি) এনামুল হক, সহকারী পুলিশ সুপার (হোমনা সার্কেল) মো. মহসিন, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর ভূঞা।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে বিকেলে নিহত যুবলীগ নেতা জামাল হোসেনের মরদেহ তার নিজ গ্রাম তিতাসের জিয়ারকান্দি(নোয়াগাঁও) এসে পৌঁছলে এক হ্নদয় বিদারক দৃশ্যের সৃষ্ঠি হয়৷ এসময় আত্মীয় স্বজনসহ এলাকার লোকজনরা কান্নায় ভেঙ্গে পড়েন৷ এলাকাবাসীরা বলেন,জামাল হোসেনের হত্যাকারীদের আইনের আওতায় এনে দ্রুত বিচার কাজ সম্পন্ন করে ফাঁসি রায় কার্যকর করার জোরালো দাবি জানান৷

এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভূঞার মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান,হত্যাকান্ডের ঘটনায় এখনো মামলা দায়ের করা হয়নি৷নিহত জামাল হোসেনের লাশ দাফনের পর মামলা দায়ের করা হবে বলে নিহতের পরিবার জানায়৷

উল্লেখ,গত রবিবার (৩০ এপ্রিল) রাত ৮টায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পশ্চিম বাজার ঈদগাঁ এলাকায় বোরখা পড়া দুর্বৃত্তদের গুলিতে জামাল হোসেন (৪০) নিহত হন। সে তিতাস উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক এবং একই উপজেলার নোয়াগাঁও (জিয়ারকান্দি) গ্রামের ফজলুল হকের ছেলে।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page