April 7, 2026, 3:17 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

কুমিল্লায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহনির্মাণ সামগ্রী বিতরণ 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক কুমিল্লা জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ শনিবার দুপুর ১২ টায় নগরীর রামমালা আনসার ও ভিডিপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনসার ও ভিডিপি কুমিল্লা রেঞ্জের রেঞ্জ কমান্ডার মাহবুবুর রহমান।

জেলা কমান্ড্যান্ট মো. রাশেদুজ্জামান, জেলা সার্কেল অ্যাডজুট্যান্ট, মো. মনিরুল ইসলাম, জেলা রেঞ্জ সার্কেল অ্যাডজুট্যান্ট, মো. তানজির আজাদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার ২২ জন তৃণমূল পর্যায়ের বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ ও নগদ অর্থ প্রদান করা হয়।

আনসার ও ভিডিপি সূত্র জানায়, সাম্প্রতিক বন্যায় কুমিল্লা রেঞ্জের অধিনস্থ কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষীপুর জেলার বিভিন্ন উপজেলায় অসংখ্য মানুষ গৃহহীন হয়ে মানবেতর জীবন-যাপন করছে। পুর্নবাসন কার্যক্রমের অংশ হিসেবে উক্ত চার জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৭ জন গৃহহীন সদস্যদের মাঝে ঘর মেরামত ও সংস্কার করে দেওয়ার জন্য গৃহ নির্মাণ উপকরণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। এছাড়া বন্যায় বীজতলা ক্ষতিগ্রস্ত ৫০০ জন অসহায় মানুষ ও আনসার-ভিডিপি সদস্যদের মাঝে আমন ধানের চারা রোপন করে দেওয়া হয়।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page