September 28, 2026, 12:39 pm
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

কুমিল্লায় ইউপি সদস্যের বাড়ি থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়ন পরিষদের সদস্য নূরুল ইসলামের বাড়ির ছাদ থেকে ১০০ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে উত্তর শশীদল এলাকায় এসব গাঁজা উদ্ধার করা হয়।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক কাউছার (৩০) শশীদলের মৃত আব্দুল হাকিমের ছেলে। তিনি নূরুল ইসলামের সহযোগী বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর শশীদলে ইউপি সদস্য নূরুল ইসলামের বাড়ির পাশে বাঁশঝাড়ে তল্লাশি চালিয়ে প্রথমে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয় ও ঘটনাস্থল থেকে কাউছারকে আটক করা হয়। পরবর্তীতে কাউছারের তথ্যের ভিত্তিতে নূরুল ইসলামের বাড়ির ছাদে শুকানো অবস্থায় আরও ৬০ কেজি গাঁজা পাওয়া যায়। অভিযানের সময় নূরুল ইসলাম ছাদ থেকে লাফ দিয়ে পালিয়ে যায়।

ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, পলাতক ইউপি সদস্যকে গ্রেফতারের পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page