September 1, 2026, 12:33 am
শিরোনামঃ
মাগুরায় চাকরি স্থায়ীকরণের দাবিতে ওজোপাডিকোর লাইন সাহায্যকারীদের অনশন ও কর্মবিরতি যশোরের নাভারনের রিপনক যশোরের ঝুমঝুমপুরে ২৭ হাজার পিস ইয়াবাসহ আটক যশোরে সাবেক প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের বিরুদ্ধে মামলায় ১ জন আটক সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা এবং আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির মালয়েশিয়াগামী ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে পাঠানোর নির্দেশ স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল জামায়াত কিশোরগঞ্জে বরের গাড়ি থেকে কনেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ জামালপুরে সীমান্তে ভারতে পাচারের পথে ১৩ বস্তা সার জব্দ ‘ইসলাম অন্য ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ মন্তব্য, কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
এইমাত্রপাওয়াঃ

কুমিল্লায় কাভার্ডভ্যান উল্টে প্রাইভেটকারের ওপর পড়ে একই পরিবারের ৪ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাইভেট কারের চার যাত্রী নিহত হয়েছেন। একই ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার আরও তিন যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (২২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে জেলার পদুয়ার বাজার বিশ্বরোডের রামপুর এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: মোহাম্মদ ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), তাদের ছেলে প্রাইভেট কারচালক আবুল হাশেম (৫০), আরেক ছেলে আবুল কাশেম (৪৫)। তারা সকলেই কুমিল্লার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের বাসিন্দা।

ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, পদুয়ার বাজার ইউটার্ন এলাকায় একটি যাত্রীবাহী বাস বিপরীত লেনে গিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করে। এ সময় দ্রুতগতির একটি সিমেন্টবোঝাই লরি বাসটিকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। লরিটি উল্টে গিয়ে প্রথমে বাসের পেছনে থাকা একটি প্রাইভেট কার এবং পরে একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। ফলে ঘটনাস্থলেই প্রাইভেট কারের চারজন যাত্রী নিহত হন। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ময়নামতি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার বলেন, দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। মরদেহগুলো উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page