October 9, 2026, 5:09 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

কুমিল্লায় ‎কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে অটোরিকশা চালক নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুমিল্লার চৌদ্দগ্রামে কিশোর গ্যাংয়ের দু’গ্রুপের সংঘর্ষের সময় পাশে দাঁড়িয়ে থাকা সিএনজি চালিত অটোরিকশাচালক মো. হৃদয় (২৪) নামের এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন।

বুধবার (১০ জুন) রাত আটটার দিকে উপজেলার চিওড়া ইউনিয়নের ধোড়করা পূর্ব বাজারে এই ঘটনা ঘটে। চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মো. মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহত হৃদয় উপজেলার চিওড়া ইউনিয়নের শাকতলা গ্রামের মৃত হেদায়েত উল্লার ছেলে।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ধোড়করা পূর্ব বাজারে খুচরা দোকান থেকে তেল নিতে গিয়ে শাকতলা গ্রামের বাসিন্দা আসিফ হোসেন ও একই গ্রামের বাদশা মিয়ার মোটরসাইকেলের সঙ্গে পার্শ্ববর্তী ঘোষতল গ্রামের প্রান্ত নামের এক কিশোরের মোটরসাইকেলের ঘষা লাগে। এ নিয়ে দুই পক্ষের কথা কাটাকাটি হয়।

এরপর প্রান্ত মোবাইলে কল করলে তিনটি মোটরসাইকেলে ঘোষতল গ্রামের রাজিব, রিফাত, পানশিসহ অজ্ঞাতনামা ৫ থেকে ৬ জন কিশোর গিয়ে বাজারের ওয়াসিমের গ্যারেজের সামনে শাকতলা গ্রামের কয়েকজনকে মারধর শুরু করে বলে অভিযোগ ওঠে। এসময় গ্যারেজের পাশে দাঁড়িয়ে থাকা শাকতলা গ্রামের হৃদয়ের পেটে চাকু ঢুকিয়ে দেয় এক কিশোর।

পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মো. মামুন জানান, ধোড়করা বাজারের একটি দোকানে মোটরসাইকেলের জ্বালানি তেল নেওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে একই ইউনিয়নের ঘোষতল ও শাকতলা গ্রামের কিশোরদের সংঘর্ষের সময় ছুরিকাঘাতে সিএনজি চালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page