November 21, 2026, 1:44 pm
শিরোনামঃ
মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ঐক্য আজও আমাদের উজ্জীবিত করে : রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে : প্রধানমন্ত্রী এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী রায় লেখার ক্ষেত্রে এআইয়ের ওপর নির্ভর করা যাবে না : প্রধান বিচারপতি আন্তর্জাতিক স্বীকৃতি পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতি বগুড়ায় গ্রামীণ ব্যাংকের ফটকে পেট্রোল বোমা নিক্ষেপ ময়মনসিংহে নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে কৃষকের গলা কাটা মরদেহ উদ্ধার সব চুক্তি মেনে নেয়ার কোনো কারণ নেই : ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৌদির বিমান হামলায় নারী-শিশুসহ ৪১ জন নিহত : হুথি
এইমাত্রপাওয়াঃ

কুমিল্লায় কেএফসিতে ভাঙচুরের ঘটনায় ৪ জন গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুমিল্লা নগরীর রাণীর বাজার এলাকায় কেএফসি রেস্টুরেন্টে হামলা ও ভাঙচুরের ঘটনায় মঙ্গলবার পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছে। এ ঘটনায় পুলিশ মঙ্গলবার দিনভর অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করেছে। বুধবার (৯ এপ্রিল) তাদেরকে এ মামলায় আদালতে পাঠানো হবে। মঙ্গলবার রাতে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম।
এদিকে মঙ্গলবার কেএফসি রেস্টুরেন্ট, নগরীর একাধিক স্থানের বাটা স্যুজের শোরুম বন্ধ দেখা গেছে। এদিকে অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় জেলার আদর্শ সদর উপজেলার আলেখারচর এলাকায় কোকাকোলা কোম্পানি কর্তৃপক্ষ প্রধান ফটকে কর্মবিরতির ব্যান্যার টানিয়ে দেন।

গ্রেফতারকৃতরা হচ্ছে- জেলার সদর দক্ষিণ উপজেলার মাটিয়ারা গ্রামের সাফায়েত মজুমদার (২৭), নগরীর কাপ্তান বাজার এলাকার মো. জিহাদ হোসেন (২১), শাসনগাছা এলাকার আবু বকর সিদ্দিক আসলাম (২১) ও আবিদ হাসান (২৩)। গ্রেফতারকৃতরা উচ্ছৃঙ্খল প্রকৃতির, তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই বলেও পুলিশ জানিয়েছে।

পুলিশ ও স্থানীয় পত্র গুলো জানায়, গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে সোমবার দিনভর কুমিল্লার শহরে বিক্ষোভ করে বিভিন্ন সংগঠনের লোকজন। এরই মধ্যে সোমবার রাতে নগরীর রাণীর বাজার সড়কে ইসরায়েলি পণ্য উৎপাদন ও বিক্রির অভিযোগে কেএফসি রেস্টুরেন্টে হামলা চালায় একদল লোক। এ সময় রেস্টুরেন্টের চেয়ার টেবিল ও কাচের দেয়ালে ব্যাপক ভাঙচুর চালানো হয়।

মঙ্গলবার রাতে কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, এ ঘটনায় থানার এসআই বীরঙ্গচন্দ্র মন্ডল বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। পাঁচ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩০-৩২ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। সিসিটিভি ফুটেজ দেখে মঙ্গলবার দুপুরে অভিযান পরিচালনা করে চার জনকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

তিনি আরও জানান, মঙ্গলবার সকাল থেকে কেএফসি রেস্টুরেন্ট, নগরীর বাটা স্যুজের শোরুম আউটলেটসমূহে এবং কোকাকোলা কোম্পানির ফ্যাক্টরির সামনে নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২১শে নভেম্বর, ২০২৬
  • ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১০ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page