April 12, 2026, 8:40 am
শিরোনামঃ
অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলো মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি বজায় রাখা উচিত : পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালিতে মাইন অপসারণে যুদ্ধজাহাজ মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ঝিনাইদহের মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৫ আসামী আটক আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ
এইমাত্রপাওয়াঃ

কুমিল্লায় টিসিবি’র ১ হাজার ৪৪২ লিটার তেল জব্দ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুমিল্লার বুড়িচং উপজেলার একটি মুদি দোকানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর বরাদ্দকৃত ১,৪৪২ লিটার সয়াবিন তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

বিষয়টি বুধবার সকালে নিশ্চিত করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন।

গতকাল মঙ্গলবার রাতে উপজেলার মোকাম ইউনিয়নের আবিদপুর বাজারে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে কাউসার নামে এক মুদি দোকানির দোকান থেকে টিসিবির ৭৯ কার্টুন সয়াবিন তেল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৪২ হাজার ২০০ টাকা।

ইউএনও জানান, টিসিবির পণ্য অবৈধভাবে মজুত ও বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের অভিযোগে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে কাউসার স্টোরে বিপুল পরিমাণ টিসিবির তেল পাওয়া যায়।

দোকানদার কাউসার দাবি করেন, তিনি জেলার আদর্শ সদর উপজেলার একটি বাজার থেকে তেলগুলো কিনে এনে নিজের দোকানে বিক্রির জন্য রেখেছিলেন।

অভিযানের সময় তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২ হাজার টাকা জরিমানা এবং টিসিবির  তেল জব্দ করা হয়।

এ সময় ইউএনও বলেন, ‘এই তেল কীভাবে ব্যবসায়ীর কাছে পৌঁছেছে এবং কোন ডিলারের মাধ্যমে তা এসেছে,সে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযানে জব্দকৃত তেল পরবর্তীতে সরকারি নির্দেশনা অনুযায়ী সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হবে।’

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page