October 12, 2026, 7:55 pm
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

কুমিল্লায় পুলিশকে জিম্মি করে চাঁদা দাবি ; স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাসহ দু’জন গ্রেপ্তার 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুমিল্লার দেবিদ্বারে আবু কাউছার নামে এক পুলিশ সদস্যকে আটকে রেখে ২ লাখ টাকা চাঁদা দাবির মামলায় দেবিদ্বার পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন বিল্লু (৩০) ও তার সহযোগী জালাল উদ্দিনকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে তাদের কুমিল্লা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে সেদিন ভোরে কুমিল্লা ডিবি পুলিশ ও দেবিদ্বার থানা পুলিশের যৌথ অভিযানে ঢাকার আদাবর থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, পুলিশ সদস্য আবু কাউছারকে সম্প্রতি তার আপন চাচি আমেনা বেগম (৪৫) জমি কেনার কথা বলে দেবিদ্বার সদরে ডেকে আনেন। ছোট আলমপুর এলাকার একটি জমি দেখানোর পর জমি পছন্দ না হওয়ায় কাউছার চলে যেতে চান। তবে  তাকে আলমপুর ক্বারীমিয়া মাদ্রাসা সংলগ্ন আব্দুল বারেক ভিলার পঞ্চম তলায় নিয়ে যান আমেনা বেগম।

সেখানে পৌঁছানোর পরই বিল্লালের নেতৃত্বে হেলাল খান ও কামাল হোসেনসহ কয়েকজন মিলে কাউছারকে একটি কক্ষে আটকে রাখে। কিছুক্ষণ পর তার সাবেক স্ত্রী তাছলিমা আক্তার সেখানে উপস্থিত হন। তারা সবাই মিলে কাউছারের বিভিন্ন ভিডিও ধারণ করে ২০ লাখ টাকা দেনমোহরে আবারও বিয়ে করতে চাপ সৃষ্টি করেন। বিয়ে করতে অস্বীকৃতি জানালে মারধর ও ভিডিও ফাঁসের হুমকি দেন এবং পরে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন।

ভুক্তভোগী কাউছার বাধ্য হয়ে নগদ ১৩ হাজার টাকা ও প্রায় ৫০ হাজার টাকার স্বর্ণের আংটি তাদের দেন। পরে তার চাচাতো ভাই খাইরুলের মাধ্যমে বিকাশে আরও ৫০ হাজার টাকা দেয়।

এরপরও নির্যাতন চলতে থাকলে কাউছারের স্ত্রী ইশরাত জাহান খবর পেয়ে ঘটনাস্থল থেকে স্বামীকে উদ্ধার করেন।

ঘটনার পর ভুক্তভোগী কাউছারের স্ত্রী ইশরাত জাহান বাদী হয়ে দেবিদ্বার থানায় চাঁদাবাজির অভিযোগে মামলা করেন। মামলায় মোট ৬ জনকে আসামি করা হয়। তাদের মধ্যে রয়েছেন সাবেক স্ত্রী তাছলিমা আক্তার, চাচি আমেনা বেগম, স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বিল্লাল হোসেন বিল্লু, বিল্লুর সহযোগী কানা জালাল, কামাল হোসেন ও হেলাল খান।

মামলা দায়েরের পর দেবিদ্বার থানা পুলিশ ও কুমিল্লা ডিবি পুলিশের যৌথ অভিযানে ঢাকার আদাবর এলাকা থেকে বিল্লু ও জালালকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

দেবিদ্বার থানার পরিদর্শক (তদন্ত) মো. মাইনউদ্দিন বলেন, ‘কাউছার নামে এক পুলিশ সদস্যের কাছে চাঁদা দাবির মামলায় দুজন আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page