September 3, 2026, 12:36 am
শিরোনামঃ
যশোরের বেনাপোল চেকপোষ্টে ভারতীয় নাগরিকের মৃত্যু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ : প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে জনগণকেন্দ্রিক সম্পর্ক নির্মাণে ভারত সরকার আগ্রহী প্রধানমন্ত্রী এখনও নির্যাতনের স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছেন : প্রেস সচিব প্রধানমন্ত্রী তারেক রহমান বুদ্ধিমান মানুষ, সফরের সিদ্ধান্ত তার ওপর: ভারতীয় হাইকমিশনার নোয়াখালীতে খেলাকে কেন্দ্র করে বিএনপি নেতাকে মারধরের অভিযোগ ; হাসপাতালে ভর্তি পাবনায় কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ আন্দোলনে শিক্ষক-কৃষকদের ওপর করা মামলা প্রত্যাহার করলেন ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ইরানে ১১ জন নিহত মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন : আইআরজিসি
এইমাত্রপাওয়াঃ

কুমিল্লায় বিদেশি পিস্তল-গুলিসহ ৩ যুবক আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  কুমিল্লায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মহানগরীর টমছম ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকরা হচ্ছে কুমিল্লা সদর উপজেলার বালুতোপা এলাকার মো. জসিম উদ্দিনের ছেলে রিয়াজ হোসেন (২৮), কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শ্রীবল্লভপুর এলাকার খোকন মিয়ার ছেলে খাইরুল হাসান (৩০) ও চাঁদপুরের মতলব উপজেলার নয়া কান্দি (মোল্লা বাড়ি) গ্রামের রফিক মোল্লার ছেলে সোহাগ মোল্লা (২৬)।

ওসি রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে মহানগরীর টমছম ব্রিজ এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। একপর্যায়ে সিএনজিচালিত একটি অটোরিকশায় তল্লাশি করে একটি বিদেশি পিস্তল দুই রাউন্ড গুলি জব্দ করা হয়। এসময় অটোরিকশায় থাকা রিয়াজ হোসেন, খাইরুল হাসান ও সোহাগ মোল্লাকে আটক করা হয়। তাদের তিনজনের নামে থানায় একাধিক মামলা রয়েছে।

আজ বুধবার সকালে আদালতের মাধ্যমে তাদেরকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page