August 30, 2026, 4:15 pm
শিরোনামঃ
বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর হচ্ছে গুম : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ : অর্থমন্ত্রী বিদেশে উচ্চশিক্ষার ভিসা সহজ করতে বিশেষ কমিটি গঠন করা হয়েছে : শিক্ষামন্ত্রী সাগর-রুনি হত্যাকাণ্ডে সাংস্কৃতিক অঙ্গনের প্রভাবশালী ব্যক্তির যোগসূত্রের প্রমাণ মিলেছে : চিফ প্রসিকিউটর চট্টগ্রামে বন্ধ দোকানের সামনে থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার টাঙ্গাইলে মাথায় পাথর মেরে বাবাকে হত্যা করল ছেলে ফিলিস্তিনি গ্রামে ইসরায়েলি হামলার নিন্দা জানালেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মুসলিমদের চিরশত্রু : মোজতবা খামেনি নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় মৃত্যু বেড়ে ৭৫০ জন যশোরে আওয়ামী লীগ কর্মী ভূট্টোসহ ৩ জন আটক
এইমাত্রপাওয়াঃ

কুমিল্লায় সীমান্ত এলাকা থেকে ১ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  কুমিল্লা সেক্টরের সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৫ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান জানান, আজ সোমবার ভোর থেকে সকাল পর্যন্ত পৃথক পৃথক অভিযানে কুমিল্লা জেলার আদর্শ সদর ও ব্রাহ্মণপাড়া এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সীমান্তঘেঁষা এলাকা থেকে ভারতীয় পণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে প্রায় ৭৯ লাখ ৫২ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে এবং ২৫ লাখ ৪৮ হাজার টাকা মূল্যের ভারতীয় খাদ্য সামগ্রী।

তিনি বলেন, সীমান্ত এলাকায় অবৈধ পণ্য পাচার প্রতিরোধে বিজিবি কঠোর নজরদারি বজায় রেখেছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত ও অবৈধ বাণিজ্য বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত পণ্যসমূহ আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

আজকের বাংলা তারিখ



Our Like Page