October 9, 2026, 7:02 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

কুমিল্লা পুলিশ সুপারকে প্রত্যাহার করে সদর দপ্তরের নামে ভুয়া চিঠি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে বলে পুলিশ সদর দপ্তরের নামে একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান চিঠিটিকে ভুয়া বলে নিশ্চিত করেছেন।

রোববার (৩১ মে) পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছিল।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে অনুষ্ঠিত মিছিল এবং প্রশাসনিক কারণে কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানকে জনস্বার্থে বর্তমান দায়িত্ব থেকে অবিলম্বে প্রত্যাহার করা হইল। তাকে ডিএমপিতে রিপোর্ট করার জন্য নির্দেশ প্রদান করা হইল।’

চিঠিটির বিষয়ে কুমিল্লা জেলা পুলিশের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা ইত্তেফাককে জানিয়েছেন, ‘এ ধরনের চিঠিতে প্রত্যাহারের আদেশদানকারী সিনিয়র কর্মকর্তার নাম থাকে এবং চিঠির অনুলিপি বিধি মোতাবেক সিনিয়র কর্মকর্তাসহ সংশ্লিষ্ট একাধিক দপ্তরকে অবহিত করা হয়। বিভিন্নভাবে নিশ্চিত হওয়া গেছে চিঠিটি শতভাগ ভুয়া।

ওই কর্মকর্তাদের দাবি, ‘কুমিল্লায় অস্ত্র, মাদক উদ্ধার, সন্ত্রাসী ও ছিনতাইকারী গ্রেপ্তারসহ সম্প্রতি স্বচ্ছভাবে পুলিশ কনস্টেবল নিয়োগে পুলিশ সুপারের কাজে কেউ হয়তো খুশি হতে না পেরে এমন অপপ্রচার চালাচ্ছেন। তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে।’

তারা আরও জানান, ‘পুলিশের নতুন পোশাকের মান ও পুলিশ সদস‍্যদের ৯৬ শতাংশ সংক্ষুব্ধ -এই বিষয়ে কুমিল্লা জেলার পুলিশ সুপার বিবৃতি দেন। এ প্রেক্ষাপটে সরকার পুলিশের নতুন পোশাক পরিবর্তন করে আগের পোশাকে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। নতুন পোশাকে যারা লাভবান হয়েছিল, তারা অনেক টাকার অংকের ক্ষতিগ্রস্ত হয়েছেন। কোনও সুবিধাভোগী মহল মিথ‍্যাচার ও প্রোপাগান্ডা ছড়াচ্ছে। সুযোগ পেলেই তারা এই মিথ‍্যা কাজে অংশগ্রহণ করে থাকে।’

এ বিষয়ে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, ‘অনেকেই এই বিজ্ঞপ্তির বিষয়ে আমাকে অবহিত করেছেন। এমন চিঠি পুলিশ সদর দপ্তরের নয়। আমার বিরুদ্ধে অপপ্রচার চালাতে হয়তো একটি চক্রের এই ভুয়া বিজ্ঞপ্তি ছড়িয়ে দেয়া হচ্ছে।’

 

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page