November 27, 2026, 7:46 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক যশোরের ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক জহরুল আটক যশোরের কেশবপুরে নাশকতা মামলায় ৩ জন আটক মাগুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ঐক্যবদ্ধ থাকলেও বাইরে ষড়যন্ত্র চলছে : পানিসম্পদমন্ত্রী মাদারীপুরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ; গোলাগুলি-ককটেল বিস্ফোরণে ১ জন নিহত গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

কুরবানির ঈদে কমবে লোডশেডিং-থাকবে না যানজট : সড়ক ও বিদ্যুৎ উপদেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আগামী কুরবানির ঈদে লোডশেডিং সর্বনিম্ন হবে এবং যানজট থাকবে না বলে আশ্বস্ত করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
রোববার (২০ এপ্রিল) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিদ্যুৎ, জ্বালানি এবং সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টা এক বৈঠকে অংশ নেন। এসময় ঈদ উৎসব ঝামেলাহীন হওয়ায় প্রধান উপদেষ্টা কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

এর আগে, গত রমজান মাসে দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখা ও ইফতার ও সেহরির সময় লোডশেডিং না হওয়ায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে অন্তর্বর্তী সরকার। এরপর ঈদযাত্রাও ছিল আন্দনায়ক। যানজটের চিরচেনা রূপ দেখা যায়নি ঈদযাত্রায়। টানা ৯ দিনের দীর্ঘ ছুটিতে ঝামেলামুক্ত ঈদ উৎসব করেছে দেশের মানুষ। এখন আগামী কুরবানির ঈদেও সেই ধারা অব্যাহত রাখতে চায় সরকার।

এদিন প্রধান উপদেষ্টার সঙ্গে এক বৈঠকে মুহাম্মদ ফাওজুল কবির খান প্রধান উপদেষ্টাকে আগামী ঈদের জন্য তাদের প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, একক মন্ত্রণালয় হিসেবে কাজ করার পরিবর্তে আমরা একটি সম্পূর্ণ ইউনিট হিসেবে কাজ করেছি।

সায়েদাবাদ বাস টার্মিনাল কীভাবে পরিষ্কার করা হয়েছিল এবং গ্রামাঞ্চলের জন্য বার্ষিক বৃহত্তম যাত্রার জন্য প্রস্তুত করা হয়েছিল তার উদাহরণ তুলে ধরে তিনি বলেন, অন্যান্য মন্ত্রণালয় এমনকি বেসরকারি খাতও পরিকল্পনা ও বাস্তবায়ন প্রক্রিয়ায় জড়িত ছিল।

আমরা যখন সায়েদাবাদ বাস টার্মিনালে গিয়েছিলাম, তখন এটি নোংরা এবং অগোছালো ছিল। এটি দেখতে একটি বিশাল প্রস্রাবখানার মতো ছিল। তাই আমরা পরিবেশ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধান করেছি, বলেন তিনি।

উপদেষ্টা বলেন, ঈদের ছুটিতে কোনো কর্মকর্তা তাদের নিজ শহরে যাননি এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা তা নিশ্চিত করার জন্য মাঠে ছিলেন।

তিনি আরও বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে আসন্ন ঈদুল আজহা উৎসবে লোডশেডিং সর্বনিম্ন হবে। পরিবহন যানজট থাকবে না। ইনশাআল্লাহ, ঈদুল আজহাও লজিস্টিকভাবে একটি মসৃণ যাত্রা হবে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিশেষ সহকারী শেখ মহিনউদ্দিন, বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মুহাম্মদ সাইফুল ইসলাম, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়াসহ অন্যান্য কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page