October 8, 2026, 12:44 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

কুষ্টিয়ায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু ; একজন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুষ্টিয়া সদর উপজেলায় বজ্রপাতে জহুর আলী (৫০) ও ছলিম উদ্দিন (৩৭) নামের দুইজন কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শনিবার (১ জুলাই) দুপুরে উপজেলার আইলচারা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জহুর আলী কৃষ্ণপুর গ্রামের করিম সওদাগরের ছেলে এবং ছলিম উদ্দিন একই এলাকার মহির উদ্দিনের ছেলে। এ সময় একই গ্রামের মৃত কাদের মণ্ডলের ছেলে রেজাউল (৫০) গুরুতর আহত হন। তবে তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা তাপস কুমার সরকার।

স্থানীয় এবং প্রত্যক্ষদর্শীদের বরাতে সদর উপজেলার ইউএনও সাধন কুমার বিশ্বাস জানান, হতাহতরা সবাই কৃষি কাজ করেন।  দুপুরে প্রচণ্ড বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে তারা মাঠের কাজ শেষ করে একটি টিনের চালার নিচে অবস্থান করছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই জহুর ও ছলিমের মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত রেজাউলকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।



Our Like Page