March 26, 2026, 4:39 pm
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

কুষ্টিয়ায় সাংবাদিকের মোটরসাইকেল ডাকাতি মামলায় ৩ জনের আট বছরের কারাদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুষ্টিয়ার মিরপুরে সাংবাদিককে মারপিট করে মোটরসাইকেল ডাকাতির ঘটনায় তিন জনকে আট বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়ার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন– কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া গ্রামের জিয়ারত আলীর ছেলে ইমারত আলী, একই উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামের বাছেরের ছেলে শাহ জামাল এবং চিথলিয়া ইউপির মল্লিকপাড়া গ্রামের হারুন মল্লিকের ছেলে সিরাজ মল্লিক।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০১৫ সালের ১৩ এপ্রিল রাতে দৈনিক গ্রামের কাগজ পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি ও মিরপুর প্রেসক্লাবের সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস এবং দৈনিক মানবজমিন পত্রিকার মিরপুর উপজেলা প্রতিনিধি ও মিরপুর প্রেসক্লাবের সদস্য মারফত আফ্রিদী মোটরসাইকেলে মিরপুর থেকে দৌলতপুরে যাচ্ছিলেন। পথে চিথলিয়া এলাকায় পৌঁছানোমাত্র অজ্ঞাত ৮-১০ জন দুষ্কৃতকারী রাস্তায় গাছের গুঁড়ি ফেলে পথরোধ করে। সে সময় দুজনকে মারপিট করে চোখ-মুখ বেঁধে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে ভুক্তভোগী বাদী হয়ে এ বিষয়ে মিরপুর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।

২০১৫ সালের ৩১ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত সোমবার এই রায় ঘোষণা করেন।

এ বিষয়ে সাংবাদিক বাবুল রঞ্জন বিশ্বাস বলেন, এই ঘটনায় ৮-১০ জন ব্যক্তি জড়িত থাকলেও শুধু তিন জনের সাজা হওয়াটা যেন গুরু পাপে লঘুদণ্ড।’

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page