October 8, 2026, 3:17 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

কুষ্টিয়ায় হকারের ছদ্মবেশে দুই ডাকাত ধরলেন পুলিশ কর্মকর্তা নিজেই

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুষ্টিয়ার কুমারখালিতে ভাঙারি মালের হকার ছদ্মাবেশ ধারণ করে দুই ডাকাতকে গ্রেফতার করেছেন পুলিশের এক এএসআই।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দিবাগত গভীর রাতে পাবনা সদর উপজেলার রাধাকান্তপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার বিকেলে তাদের কারাগারে পাঠানো হয়।

গ্রেফতাররা হলেন- পাবনা সদর উপজেলার রাধাকান্তপুর এলাকার আতাউর কাজীর ছেলে মো. রাকিবুল ইসলাম (২৬) ও মকছেদ আলীর ছেলে মো. সেলিম রেজা (৩৪)।

পুলিশ জানায়, গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ডাকাত চক্রের আট সদস্য ১৬ জানুয়ারি রাতে উপজেলার চর ভবানীপুর গ্রামের আরব আলীর বাড়িতে প্রবেশ করে। এরপর অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ডাকাতরা ওই ব্যবসায়ীর নিকট থেকে দুই লাখ ৪০ হাজার টাকা নিয়ে মাইক্রোবাসে করে পালানোর চেষ্টা করে। এসময় ডাকাতের উপস্থিতি টের পেয়ে এলাকাবাসী ধাওয়া করলে ডাকাতদল মনিরুল ইসলাম নামের একজন ফেলে চলে যায়। পরে এলাকাবাসী মনিরুলকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পরদিন ওই ব্যবসায়ী আটজনের নামে মামলা করেন। ওই মামলায় মনিরুলকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। পরে মনিরুলের দেওয়া তথ্যমতে ভাঙারি মালের হকার ছদ্মাবেশ ধারণ করে অভিযান চালিয়ে রাকিবুল ও সেলিম রেজা গ্রেফতার করে পুলিশ।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন হোসাইন বলেন, গ্রেফতারের পর তারা ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন বলে স্বীকার করেছেন।

 



Our Like Page