October 13, 2026, 3:45 pm
শিরোনামঃ
দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি : রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করা হবে : আইনমন্ত্রী লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে : গণপূর্ত মন্ত্রী প্রধান শিক্ষকের পুনর্বহাল নিয়ে সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ ১৩ জন আহত কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা ইরানে সম্ভবত অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি : ট্রাম্প ৩ বছর মেয়াদি নতুন চুক্তিতে রাশিয়া-উত্তর কোরিয়া ইয়েমেনে রাজধানীতে ব্যাপক হামলার প্রস্তুতি ; বেসামরিকদের সরে যাওয়ার নির্দেশ সৌদি জোটের নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি
এইমাত্রপাওয়াঃ

কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুষ্টিয়ার কুমারখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাহেব আলী কুপিয়ে হত্যার মামলায় ১২ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া আরও দুই আসামিকে দুই বছর করে সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

সেইসঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাতজনকে মামলা থেকে বেকসুর খালাস দিয়েছে আদালত।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক নাদিরা সুলতানা আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর আসামিদের জেলা কারাগারে পাঠানো হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মো. হাফিজুল ইসলাম মুনীর রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলো, সাবু (৪১), আয়েন উদ্দিন (৬৮), মোজাম্মেল হোসেন (৭৩), আক্তার, হোসেন (৪৩), আবু (৩৭), সেলিম (৪১), বদর উদ্দিন (৬৮), আফসার শেখ (৬৫), সোহাগ (৩৮), শরিফুল (৪৩), বিপুল (৩৪), ও সুমিন (৩৮)। এরা সবাই জেলার কুমারখালী উপজেলার বাসিন্দা। দুই বছর কারাদণ্ড প্রাপ্তরা হলেন, দুই জুলু (৩৮) ও রাহুলকে (৩৪)।

 

নিহত সাহেব আলী কুমারখালীর চর-চাপড়া গ্রামের মৃত ইমান আলীর ছেলে।

 

মামলার বিবরণে জানাযায়, ২০১৩ সালের ২৫ ফেব্রুয়ারি রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন বাজার থেকে বাড়ি ফেরার সময় পথিমধ্যে আসামিরা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে সাহেব আলীকে হত্যা করে লাশ একটি কলাবাগানের পার্শ্বে ফেলে রাখে। এ ঘটনার দুই দিন পর সাহেব আলীর ছোট ভাই আহম্মেদ আলী ওরফে আকম আলী বাদী হয়ে ২৪ জনের নামসহ অজ্ঞাত পরিচয় আরও ১০ থেকে ১৫ জনের আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

 

তদন্ত শেষে ২০১৩ সালের ৩০ সেপ্টেম্বর কুমারখালী থানার তৎকালীন পুলিশ পরিদর্শক কাজী কামাল হোসেন ২১ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালতে সাক্ষ্য-প্রমাণে মামলাটি প্রমাণিত হওয়ায় বিচারক আসামিদের বিরুদ্ধে ওই দণ্ডাদেশ প্রদান করেন।

 

 

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page