February 1, 2026, 12:07 pm
শিরোনামঃ
ফিটনেস সনদ ছাড়া যাওয়া যাবে না হজে ; স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ সুনামগঞ্জের গ্যাস ট্রাজেডি ; নাইকোর কাছ থেকে ৫১২ কোটি টাকা ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের সাথে চুক্তি করে বাংলাদেশের পোশাকের বাজার দখল করতে চায় ভারত চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে হস্তান্তর ইস্যুতে শ্রমিকদের কর্মবিরতির ঘোষণা নির্বাচনে সারা দেশে মোতায়েন থাকবে ৩৭ হাজার বিজিবি ; ব্যবহৃত হবে না কোনো মারণাস্ত্র বাংলাদেশে সোনার দাম ভরিতে কমলো ১৫ হাজার ৭৪৬ টাকা ভোলায় বিএনপি-জামায়াতের সংঘর্ষে ১৫ জন আহত নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ভ্যানের ৫ যাত্রী নিহত শেরপুরে জামায়াত নেতা নিহতের ঘটনায় মামলা, আসামি ৭৩৪ আগামী জুলাইয়ের মধ্যেই জাতিসংঘের তহবিল শূন্য হওয়ার আশঙ্কা
এইমাত্রপাওয়াঃ

কুষ্টিয়ার ভেড়ামারায় অস্ত্রের মুখে সাবেক উপজেলা চেয়ারম্যানের খামার থেকে গরু লুট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আক্তারুজ্জামান মিঠুর ইটভাটা সংলগ্ন গরুর খামারে ডাকাতির ঘটনা ঘটেছে। খামারে কর্মরত শ্রমিকদের অস্ত্রের মুখে জিম্মি করে ৭টি গরু লুট করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ভোর রাতে উপজেলার ব্যাকাপুল এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

সাবেক উপজেলা চেয়ারম্যান আক্তারুজ্জামান মিঠু বলেন, বৃহস্পতিবার ভোর রাতে ব্যাকাপুল ইটভাটা সংলগ্ন গরুর খামারে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্রের মুখে শ্রমিকদের হাত-পা ও চোখ বেঁধে ফেলে। এ সময় ৭টি বড় গরু ট্রাকে উঠিয়ে পালিয়ে যায়।

খামারের দায়িত্বে থাকা মোস্তফা হোসেন বলেন, ৭ থেকে ৮ জন লোক খামারের ভেতর প্রবেশ করে। কিছু বলার আগেই তারা অস্ত্রের মুখে জিম্মি করে আমাদের হাত-পা ও চোখ বেঁধে ফেলে।

এ ব্যাপারে ভেড়ামারা থানার ওসি জহুরুল ইসলাম বলেন, ৭টি গরু ডাকাতি করে নিয়ে যাওয়ার সংবাদ পেয়েছি। অপরাধীদের আটক করতে অভিযান শুরু করেছে পুলিশ।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page