October 15, 2026, 1:18 pm
শিরোনামঃ
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার : পানি সম্পদ প্রতিমন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট  চট্টগ্রামে প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা খুলনায় পুলিশকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ২ জন আটক মসজিদে ‘অনৈতিক কাজ’ ; মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ ইরানের ওপর ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে : ইরানের পার্লামেন্ট স্পিকার
এইমাত্রপাওয়াঃ

কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা ; অস্ত্রসহ দুই বিএনপি নেতা আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা বাহাদুরপুর ইউনিয়নের আড়কান্দি এলাকায় অভিযান চালিয়ে দুই বিএনপি নেতাকে আটক করেছে যৌথ বাহিনী। স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা, লুট ও অগ্নিসংযোগের অভিযোগে তাদের আটক করা হয়।

সোমবার (২৪ মার্চ) সকালে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি করে দেশি পিস্তল, দেশি শুটার গান ও ১১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

আটকরা হলেন রোকনুজ্জামান রোকন এবং কাঁকন হোসেন। সম্পর্কে তারা আপন ভাই এবং দুজনই উপজেলা বিএনপির সদস্য।

পুলিশ  জানায়, গত শনিবার রাতে উপজেলা বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শামীম আহমেদ এর বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। এরই প্রেক্ষিতে স্থানীয় থানায় অভিযোগ করা হয়। এই ঘটনায় সোমবার সকালে অভিযান চালিয়ে তাদের দুইজনকে আটক করে যৌথ বাহিনী। আটকদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তবে আটকের পর হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাদের হাসপাতালে হস্তান্তর করা হয়েছে।

ভেড়ামারা থানার ওসি শেখ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সেনাবাহিনী অভিযান চালিয়ে একটি দেশি পিস্তল ও একটি দেশি শুটার গান ও ১১ রাউন্ড তাজা গুলিসহ রোকন ও কাঁকন হোসেনকে আটক করেছে। আটকদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আটকের পর তারা অসুস্থ হয়ে পড়লে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সেখান থেকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করেছেন চিকিৎসক।

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ৩০শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page