October 9, 2026, 11:10 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষায় গত বছরের প্রশ্ন ; কেন্দ্র সচিবসহ ৩ জনকে অব্যাহতি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুষ্টিয়ার দৌলতপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই ঘটেছে গুরুতর অনিয়ম। বাংলা প্রথম পত্র পরীক্ষায় ১৭ জন শিক্ষার্থীকে ভুল করে গত বছরের (২০২৫ সালের) প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে কেন্দ্র সচিবসহ দুই কক্ষ পরিদর্শককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দৌলতপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরীক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষা শুরুর পর প্রায় এক ঘণ্টা তারা ভুল প্রশ্নপত্রে লিখতে থাকে। পরে বিষয়টি ধরা পড়লে নতুন (২০২৬ সালের সিলেবাস অনুযায়ী) প্রশ্নপত্র সরবরাহ করা হয়।

তবে দীর্ঘ সময় নষ্ট হওয়ায় শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়ে। ক্ষতিপূরণ হিসেবে অতিরিক্ত মাত্র আধা ঘণ্টা সময় দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। অভিভাবকদের মধ্যেও ব্যাপক অসন্তোষ দেখা দেয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দায়িত্বে থাকা দুই কক্ষ পরিদর্শক ভুলবশত পুরোনো প্রশ্নপত্র বিতরণ করেন। পরে কেন্দ্র সচিবের নজরে এলে বিষয়টি সংশোধন করা হয়।

ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য গুহ কেন্দ্র পরিদর্শন করে অভিযোগের সত্যতা পান। পরবর্তীতে শিক্ষা বোর্ডের সঙ্গে পরামর্শক্রমে কেন্দ্র সচিব ও দুই পরিদর্শককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

ইউএনও জানান, পরীক্ষার মতো সংবেদনশীল বিষয়ে এমন অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সংশ্লিষ্ট শিক্ষার্থীদের তথ্য আলাদাভাবে বোর্ডে পাঠানো হচ্ছে, যাতে তারা ক্ষতির মুখে না পড়ে।

 

এদিকে, দায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় অভিভাবকরা।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page