September 30, 2026, 1:02 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

কুষ্টিয়ায় চোর সন্দেহে রিকশাচালককে পিটিয়ে হত্যা ; ৩ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুষ্টিয়া শহরের জিকে কলোনীতে চুরির অভিযোগ এনে সুরমান খাঁ (৪৩) নামের এক রিকশাচালককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্বামী-স্ত্রীসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার(১০ এপ্রিল) সকাল ৭টার দিকে গলায় রশি দিয়ে ঝুলানো অবস্থায় একই কলোনীর একটি বাড়ির শৌচাগার থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত সুরমান খাঁ একই এলাকার আব্দুল কালামের ছেলে।

আটকরা হলেন- আব্দুল হাকিম (৪৫), তার স্ত্রী কুলসুম বেগম (৩৫) এবং ১৪ বছরের এক কিশোরী (হাকিম-কুলসুমের মেয়ে)।

কুষ্টিয়া মডেল থানার ওসি মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় হাকিম নামের এক হালিম বিক্রেতা মঙ্গলবার রাতে চুরির অভিযোগ এনে সুরমানকে ধরে নিয়ে যায়। পরে বুধবার সন্ধ্যা পর্যন্ত হাকিমের বাড়িতে তাকে আটকে রেখে মারধর করা হয়। তবে বুধবার সন্ধ্যার পর থেকে হাকিমের বাড়িতে সুরমানকে আর পাওয়া যায়নি। সবশেষ বৃহস্পতিবার সকালে জিকে বালুর ঘাট এলাকার একটি বাড়ির শৌচাগারে ঝুলন্ত অবস্থায় সুরমানের মরদেহ পাওয়া যায়। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ মরদেহ উদ্ধার করে কুষ্টিয়ার ২৫০ শয্যার হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের ভাতিজা সজল অভিযোগ করে বলেন, হাকিমের বাড়িতে চুরির ঘটনায় আমার চাচাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।

কুষ্টিয়া মডেল থানার ওসি মোশাররফ হোসেন জানান, হাকিমের পরিবারের সদস্যরা সুরমানকে মারধর করেছে। এ ঘটনা এলাকার সবাই দেখেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

আজকের বাংলা তারিখ



Our Like Page